হর্ষল প্যাটেল এর জীবনী Biography Of Harshal Patel

হর্ষল প্যাটেল এর জীবনী Biography Of Harshal Patel

May 26, 2025 - 23:17
Jun 20, 2025 - 16:31
 0  0
হর্ষল প্যাটেল এর জীবনী  Biography Of Harshal Patel

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম

হর্ষল প্যাটেল
জন্ম ২৩ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৪)
সানন্দ, গুজরাত, ভারত

ব্যাটিংয়ের ধরন

ডান-হাতি

বোলিংয়ের ধরন

ডান-হাতি মিডিয়াম
ভূমিকা অল-রাউন্ডার

হর্ষল প্যাটেল 

(গুজরাতিહર્ષલ પટેલ; জন্ম ২৩ নভেম্বর ১৯৯০) একজন ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটার। রনজি ট্রফি প্রতিযোগিতায় তিনি হরিয়ানার নেতৃত্ব দিয়ে থাকেন। 

জীবনী

প্যাটেল দিল্লির বিপরীতে অভিষেকর পরই বেঙ্গালুরুর ফ্লাট ব্যাটিং ট্রাকেও পাঁচ উইকেট নিয়ে আলোচনায় চলে আসেন। অসাধারণ উদ্বোধনী স্পেলের পর, শেষের ৪.৫ ওভারে ৯ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেটে।

২০১২ আইপিএল নিলাম-এ, র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্যাটেলকে কিনে নেয়।

২০১৮ এর জানুয়ারিতে, দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) প্যাটেলকে ২০১৮ আইপিএল নিলামে কিনে নেয়।

২০২১ এর জানুয়ারিতে, প্যাটেলকে আইপিএলের ১৪তম আসরের পূর্বে দিল্লি ক্যাপিটালস অবমুক্ত করে দিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর তাকে দলে ভিড়িয়ে নেয়।

৯ এপ্রিল ২০২১, ২০২১ আইপিএলের ১ম খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপরীতে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেয় প্যাটেল। এটাই ছিল আইপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপরীতে ৫ উইকেট সংগ্রহকারী ১ম বোলারের স্বীকৃতি অর্জন করেন। তার এই ৫ উইকেট সংগ্রহটি আইপিএলে আন-ক্যাপড ভারতীয় খেলোয়াড় হিসাবে তৃতীয় সর্বশ্রেষ্ঠ বোলিং ফিগার।

প্রারম্ভিক জীবন

একজন ডান হাতি ফাস্ট বোলার, যার রয়েছে অসাধারণ আউটসুয়্যিং ক্ষমতা। প্যাটেল ২০০৮-০৯ মৌসুমের বিনোদ মানকাদ ট্রফিতে অসাধারণ নৈপুন্যের সাথে ১১ গড়ে ২৩টি উইকেট তুলেন নেন। তার জন্ম পতিদার গুরজার সম্প্রদায়ে। গুজরাতের হয়ে ২০০৯-১০ মৌসুমে একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক হয়। হার্শালের পরিবারের পরিকল্পনা ছিল আমেরিকা চলে যাওয়া, কিন্তু তার ভাই তপন প্যাটেল দেখেন যে, তাদের ভারতে থাকা দরকার তার ছোট ভাইয়ের ক্রিকেটের খাতিরে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে হার্শাল মনোনীত হন। উক্ত স্কোয়াড থেকে যে তিনজন খেলোয়াড় মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃক আইপিএল চুক্তি সাক্ষর করেন তিনি ছিলেন তাদের একজন। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে গুজরাত নির্বাচকদের দ্বারা অবহেলিত হওয়ায়, হার্শাল হারিয়ানা চলে যান এবং সেখানে ২০১১-১২ রনজি ট্রফিতে তার অভিষেক খেলায় চমক দেখান। ২০১২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর সাথে চুক্তিবদ্ধ হন।

হর্ষল প্যাটেল এর IPL ক্যারিয়ার – Harshal Patel IPL Career : 

2010 সালের আইপিএলের জন্য তাকে দিল্লি ডেয়ারডেভিলস 8 লাখ টাকায় কিনেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই মৌসুমে খেলার সুযোগ পাননি।

 তিনি 2011 এবং 2012 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন।

 প্যাটেলকে দিল্লি ডেয়ারডেভিলস 2018 সালের আইপিএল নিলামে 20 লাখের ভিত্তিমূল্যে কিনেছিল।

 জানুয়ারী 2021-এ, প্যাটেলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের চতুর্দশ মরসুমের আগে 20 লক্ষের ভিত্তি মূল্যে কিনেছিল।

 25 এপ্রিল 2021-এ, প্যাটেল আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভারটি বোলিং করেছিলেন। সিএসকে-র বিরুদ্ধে খেলতে গিয়ে 20তম ওভারে রবীন্দ্র জাদেজাকে বোলিং করার সময় প্যাটেল 37 রান দেন।

বেঙ্গালুরু:

 শিয়রে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বর্তমানে হইহই করে চলছে উইমেন্স প্রিমিয়ার লিগ। তার মধ্যেই ক্রিকেট ভক্তরা আইপিএল (IPL) শুরু হওয়ার দিন গোনা শুরু করে দিয়েছে। আসন্ন আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা অল-রাউন্ডার হর্ষল প্যাটেল (Harshal Patel) নিজের জীবনের কঠিন মুহূর্তের কথা তুলে ধরেছেন আরসিবির (RCB) পডকাস্টে। গত বছর, আইপিএল চলাকালীন হর্ষলের দিদি অর্চিতা প্যাটেল প্রয়াত হন। তিনি সেই সময় দলের সঙ্গেই ছিলেন। হঠাৎ করে দিদির প্রয়াণের খবর পাওয়ার পর, তিনি জৈব সুরক্ষা বলয় ভেঙে বাড়ি যান। সেই কঠিন সময়ে তিনি প্রতিদিন নিজের রুমে তিন-চার বার করে কাঁদতেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

২০২২ সালের এপ্রিলে আইপিএল চলাকালীন হঠাৎই শোকের ছায়া নেমে আসে আরসিবির তারকা হর্ষল প্যাটেলের জীবনে। আরসিবির পডকাস্টে হর্ষল জানান, তাঁর দিদি মারা যাওয়ার পর তিনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। হর্ষল বলেন, “যখন আমার দিদি মারা গিয়েছিল, আমি এক সপ্তাহ ধরে শোকের মধ্যে ছিলাম। ও ৯ এপ্রিল (২০২২) মারা যায়। ওই সময় আমি কোয়ারেন্টাইনে ছিলাম। আমি তখন বাড়িতে ফিরে আমার ভাগ্নি, ভাগ্নে ও বাড়ির সকলের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি ওদের কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চেয়েছিলাম। কিন্তু আমরা ওই সময় ফোনেই কথা বলেছিলাম। কারণ ওই একটাই মাত্র বিকল্প ছিল আমাদের কাছে। তার ঠিক সাত দিন পর আমার ছেলের জন্ম হয়। সেই সময় আমি সত্যিই বুঝতে পারতাম না যে, আমি কেমন অনুভব করছি। আমার আনন্দিত হওয়া উচিত, কিনা আমার দুঃখ পাওয়া উচিত ছিল। সেটা বোঝা আমার জন্য কঠিন হয়ে উঠেছিল। মনের মধ্যে সারাক্ষণ একটা ঢেউ উঠত।”

ঘরোয়া দলের তথ্য

বছর

দল

২০০৯-২০১১

গুজরাত

২০১১-বর্তমান

হারিয়ানা

২০১২-২০১৭

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০১৮-২০২০

দিল্লি ক্যাপিটালস
২০২১-বর্তমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিএ টি২০
ম্যাচ সংখ্যা ৬৪ ৫৭ ৯৬
রানের সংখ্যা ১,৩৬৩ ৫৭০ ৭৮৭
ব্যাটিং গড় ১৬.৪২ ১৫.৮৩ ১৭.৪৮
১০০/৫০ ০/৫ ০/৩ ০/৩
সর্বোচ্চ রান ৮৩ ৬৯* ৮২
বল করেছে ১০,৫১৯ ২,৪২৮ ১,৯৫২
উইকেট ২২৬ ৮০ ৯৮
বোলিং গড় ২৩.৫৬ ১৫.৮৩ ২৬.১৬
ইনিংসে ৫ উইকেট ১২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৮/৩৪ ৫/২১ ৫/২৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২৫/০ ১২/০ ২০/০

sourse:  bhugolshiksha:  tv9bangla:  wikipedia

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0