সান্দীপ লামিচানে এর জীবনী | Biography of Sandeep Lamichhane
সান্দীপ লামিচানে এর জীবনী | Biography of Sandeep Lamichhane
|
ব্যক্তিগত তথ্য |
|
|---|---|
|
পূর্ণ নাম |
সন্দীপ লামিছানে
|
|
জন্ম |
২ আগস্ট ২০০০স্যাংজা, নেপাল |
|
ব্যাটিংয়ের ধরন |
ডানহাতি |
|
বোলিংয়ের ধরন |
লেগ ব্রেক |
|
ভূমিকা |
বোলার |
|
আন্তর্জাতিক তথ্য |
|
|
জাতীয় দল |
|
|
ওডিআই অভিষেক (ক্যাপ ৬) |
১ আগস্ট ২০১৮ বনাম নেদারল্যান্ডস |
|
শেষ ওডিআই |
১ মে ২০২৩ বনাম সংযুক্ত আরব আমিরাত |
|
টি২০আই অভিষেক (ক্যাপ ২০) |
৩১ মে ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
|
শেষ টি২০আই |
৩০ আগস্ট ২০২২ বনাম কেনিয়া |
|
ঘরোয়া দলের তথ্য |
|
|
বছর |
দল |
|
২০১৮–২০২০ |
দিল্লি ক্যাপিটালস |
|
২০১৮ |
সেন্ট কিট্স ও নেভিস প্যাট্রিয়টস |
|
২০১৮ |
নঙ্গারহার লিউপার্ডস |
|
২০১৮/১৯ |
মেলবোর্ন স্টার্স |
|
২০১৯ |
সিলেট সিক্সার্স |
|
২০১৯ |
লাহোর কালান্দার্স |
|
২০১৯ |
বার্বাডোস ট্রাইডেন্টস |
|
২০২০ |
জ্যামাইকা তালাওয়াস |
|
২০২০/২১–২০২২ |
হোবার্ট হারিকেন্স |
সন্দ্বীপ লামিচানে: নেপালের বিস্ময় বালকের উত্থান
সন্দীপ লামিছানে
(নেপালি: सन्दीप लामिछाने; জন্ম ২ আগস্ট ২০০০) একজন নেপালি ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক নেপাল জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। ডানহাতি লেগ স্পিনার সন্দীপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালস এবং পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সে খেলেন। তিনি ১ম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএল এবং আইএসএলে খেলেন।
২০০০ সালের ২ আগস্ট নেপালের স্যাঙ্জা জেলায় জন্মগ্রহণ করেন সন্দ্বীপ লামিচানে। ক্রিকেটে নেপালের উল্লেখযোগ্য তেমন কোনো সফলতা নেই। ১৯৯৬ সালে আইসিসির সহযোগী সদস্য হওয়ার পর ২০১৪ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টি স্ট্যাটাস পায় নেপাল। তবে তা খুব বেশিদিন ধরে রাখতে পারেনি তারা। ২০১৫ সালের জুলাইতে টি-টুয়েন্টি স্ট্যাটাস হারায় নেপাল। এই সময়ের মধ্যে ১১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে তিনটিতে জয় পায় নেপাল। আফগানিস্তান, হংকং এবং নেদারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় এভারেস্টের দেশ নেপাল। নেপালের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা না থাকার দরুন প্রতিভাবান লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি। বর্তমানে তিনি নামিবিয়ায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হয়তো তার হাত ধরেই নেপাল আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে।
সন্দ্বীপ লামিচানে প্রথম শিরোনামে আসেন ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের মধ্য দিয়ে। টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সহ ২৭ রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন। তার লেগস্পিন এবং গুগলি দেখে অনেকেই তার সাথে শেন ওয়ার্নের তুলনা করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার গুগলিতে বিভ্রান্ত হয়ে তার হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন অনুর্ধ্ব-১৯ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হাসান শান্ত। শেষপর্যন্ত অবশ্য ম্যাচে ছয় উইকেটে পরাজিত হয় নেপাল। তার দুর্দান্ত পারফরমেন্সে নেপাল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অষ্টম স্থান লাভ করে। দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মতো দলগুলোকে পেছনে ফেলে অষ্টম স্থান লাভ করেছিলো নেপাল।
প্রারম্ভিক জীবন
সন্দীপ লামিছানে নেপালের স্যাংজা জেলায় ২০০০ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। সন্দীপ কৈশোর থেকে শচীন তেন্ডুলকর এবং শেন ওয়ার্নকে ক্রিকেটের আদর্শ হিসেবে ধারণ করতেন। এরপর তিনি চিতবন জেলায় স্থায়ী হন এবং চিতবন ক্রিকেট একাডেমিতে যোগ দেন। নেপাল ক্রিকেট দলের অধিনায়ক পারস খডকা এবং কোচ পুবুদু দাসানায়াকে চিতবনে আসলে সন্দীপ নেটে বল করার সুযোগ পান, সেখান থেকে সরাসরি নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পান।
প্রারম্ভিক ক্যারিয়ার
২০১৬ সালের ১৬ এপ্রিলে আইসিসি ২০১৫-১৭ বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে নামিবিয়ার বিপক্ষে অভিষিক্ত হন। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দলে ডাক পান। বিশ্বকাপের ২য় ম্যাচে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ৩২তম ওভারে হ্যাট্রিক করেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ৫ম বোলার হিসেবে হ্যাট্রিক করেন।
ফ্রেঞ্চাইজি লিগ
২০১৮ সালের জানুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালস ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়। মার্চে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ড্রাফট থেকে সেন্ট কিট্স ও নেভিস প্যাট্রিয়টস ৫০০০ ডলারে যোগ দেয়। মে মাসে প্রথম নেপালি হিসেবে আইপিএলে অভিষিক্ত হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সেই ম্যাচে ২৫ রান দিয়ে একটি উইকেট শিকার করে। সেই আসরে ৩ ম্যাচ খেলে ১৬.৪ গড়ে ৫ উইকেট শিকার করে। সেপ্টেম্বরে আফগানিস্তান প্রিমিয়ার লিগের দল নঙ্গারহার লিউপার্ডস দলে সুযোগ পান। অক্টোবরে বিগ ব্যাসের দল মেলবোর্ন স্টার্সে যোগ দেন। এর কিছুদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ড্রাফট থেকে সিলেট সিক্সার্সে ডাক পান।
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৮ সালে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ২য় ডিভিশনে নেপাল জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৮.২ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে দলকে ১ উইকেটে জেতায়। টুর্নামেন্টে মিতব্যয় বোলিং ও ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। ৩১ মে মাসে আইসিসি বিশ্ব একাদশের হয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ খেলেন। জুলাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নেপাল স্কোয়াডে জায়গা পায়। যা ছিল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর নেপালের ১ম ওয়ানডে ম্যাচ। ২৯ শে জুলাইয়ে নেপালের হয়ে টুয়েন্টি২০ অভিষিক্ত হন। ১ আগস্টে ওয়ানডেতে অভিষিক্ত হন। আগস্টে ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্বে নেপাল স্কোয়াডে জায়গা পান।
soruse : wikipedia ....media
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0