শিখর ধাওয়ান এর জীবনী Biography Of Shikhar Dhawan
শিখর ধাওয়ান এর জীবনী Biography Of Shikhar Dhawan
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
|
পূর্ণ নাম |
শিখর ধাওয়ান
|
| জন্ম | ৫ ডিসেম্বর ১৯৮৫ দিল্লি, ভারত |
|
ডাকনাম |
গাব্বার জাত জি |
|
উচ্চতা |
৫ ফু ১১ ইঞ্চি (১৮০ সেমি) |
|
ব্যাটিংয়ের ধরন |
বামহাতি |
|
বোলিংয়ের ধরন |
ডানহাতি অফ ব্রেক |
|
ভূমিকা |
উদ্বোধনী ব্যাটসম্যান |
|
সম্পর্ক |
আয়েশা মুখার্জী (স্ত্রী) |
শিখর ধাওয়ান
(গুরুমুখী: ਸ਼ਿਖਰ ਧਵਨ; জন্ম: ৫ ডিসেম্বর ১৯৮৫) দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার। খেলায় তিনি মূলতঃ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। এছাড়াও দলের প্রয়োজনে মাঝে-মধ্যে ডানহাতি অফ ব্রেক বোলিং করেন। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৪ মার্চ, ২০১৩ তারিখে মোহালির পিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে অভিষিক্ত হন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি অভিষেক টেস্ট ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ঘরোয়া ক্রিকেটের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব করছেন।
খেলোয়াড়ী জীবন
২০০৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেন । আম্বতি রায়ডু তার অধিনায়ক ছিলেন। দিনেশ কার্তিক,সুরেশ রায়না,রবিন উথাপ্পা তার সহখেলোয়াড় ছিলেন। সেসময় টিম পেইন, মইসেস হেনরিকুইস, মাহমুদুল্লাহ রিয়াদ, অ্যালাস্টেয়ার কুক, ওয়াহাব রিয়াজ, ভার্নন ফিল্যান্ডার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কৌশল সিলভা ও লেন্ডল সিমন্স তার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন। আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ধাওয়ান। ৭টি খেলায় অংশগ্রহণ করে ৩ সেঞ্চুরিসহ ৮৪.১৬ রান গড়ে ৫০৫ রান করে ঐ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
২০১০ সালে অক্টোবরে বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেট খেলায় অভিষেক ঘটে তার। কিন্তু দুই বল খেলে ক্লিন্ট ম্যাককের বলে বোল্ড হন।
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুরেশ রায়নার অধিনায়কত্বে কুইন্স পার্ক ওভালে টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষিক্ত হন। অভিষিক্ত পার্থিব প্যাটেলের সাথে জুটি গড়লেও তিনি মাত্র ৫ রান করেন।
১৪ মার্চ, ২০১৩ তারিখে শচীন তেন্ডুলকরের কাছ থেকে টুপি নিয়ে বীরেন্দ্র শেওয়াগের পরিবর্তে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো মাঠে নামেন ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত খেলার তৃতীয় দিনে দ্রুততম সেঞ্চুরি করেন মাত্র ৮৫ বলে। এরফলে তিনি গুন্ডাপ্পা বিশ্বনাথের কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬৯ সালে গড়া ১৩৭ রানের দীর্ঘদিনের অক্ষুণ্ন রেকর্ডটি ভেঙ্গে ফেলেন
ক্রিকেট বিশ্বকাপ
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিসিআই কর্তৃপক্ষ ভারত দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। দলে তিনিও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। পাকিস্তানের বিপক্ষে প্রথম খেলায় ৭৩ রান সংগ্রহের মধ্য দিয়ে প্রতিযোগিতায় চমৎকারভাবে শুরু করেন। কিন্তু রান-আউটের শিকার হন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপ-পর্বের দ্বিতীয় খেলায় দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে তিনি তার ২য় ওডিআই শতকসহ ব্যক্তিগত সর্বোচ্চ রান তোলেন। তার ১৪৬ বলে ১৩৭ রানের সুবাদে ভারত দল তাদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩০ রানের ব্যবধানে জয়লাভ করে। ১০ মার্চ, ২০১৫ তারিখে হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে মনোজ্ঞ ১০০ রান করে দলকে ৮ উইকেটের সহজ জয় এনে দেন। খেলার ফলাফলে ভারত বি গ্রুপে শীর্ষস্থান দখল করে। পাশাপাশি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ৯ম জয় পায়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আইপিএল
ধবন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন এবং ৪টি অর্ধ্ব-শতক করেন। তিনি দিল্লি ডেয়ারডেভিলসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। পরের বছর তিনি আশীষ নেহরার পরিবর্তে তাকে মুম্বই ইন্ডিয়ান্সের নিকট বিক্রি করে দেওয়া হয়। তিনি আইপিএলের দ্বিতীয় ও তৃতীয় মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। চতুর্থ মরসুমে ডেকান চার্জার্স তাকে $৩০০,০০০ দিয়ে কিনে নেয়।
২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ টুয়েন্টি২০ আসর শুরুর পূর্বে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়। ২০১৪ সালের আপিএলে ড্যারেন স্যামি অধিনায়ক হিসেবে তার স্থলাভিষিক্ত হন।
২০১৮ সালের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ₹৫.২ দিয়ে কিনে নেয়। ২০১৮ সালের আইপিএলে ধবন ৪৯৭ রান করেন এবং তার দল ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের নিকট পরাজিত হয়ে রানার্স-আপ হয়। ২০১৯ মরসুমে দিল্লি ক্যাপিটালস তাকে কিনে নেয়। ২০১৯ সালের আইপিএলে তার নৈপুণ্যের জন্য ক্রিকইনফো আইপিএল একাদশে তার নাম আসে। ২০২০ সালের ২০ অক্টোবর তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ম্যাচে শতক হাকানোর রেকর্ড গড়েন এবং একই দিনে তিনি ডেভিড ওয়ার্নারের পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
রেকর্ড
টেস্টে দুপুরের খাবারের আগে শত রান করা তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান। এ আগে এই কৃতিত্ব রয়েছে ভিক্টর ট্রাম্পার, চার্লি ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান, মজিদ খান এবং ডেভিড ওয়ার্নার এর ।
কোনো সেশনে ১০০ র বেশি রান করেছেন ৩ বার । শুধুমাত্র ব্র্যাডম্যান (৬ বার) আরও বেশি করে করেছেন , ভিক্টর ট্রাম্পার এবং হ্যামন্ড করেছেন তিনবার।
অবসর নিলেন শিখর ধাওয়ান
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0