ভুবনেশ্বর কুমার এর জীবনী Biography Of Bhuvneshwar Kumar

ভুবনেশ্বর কুমার এর জীবনী Biography Of Bhuvneshwar Kumar

May 27, 2025 - 11:15
Jun 20, 2025 - 16:47
 0  0
ভুবনেশ্বর কুমার এর জীবনী Biography Of Bhuvneshwar Kumar

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম

ভুবনেশ্বর কুমার সিং মবি

জন্ম

৫ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৫)
বুলান্দশর, উত্তর প্রদেশ, ভারত

ডাকনাম

ভুবি, ভবন

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

ব্যাটিংয়ের ধরন

ডানহাতি

বোলিংয়ের ধরন

ডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকা অল-রাউন্ডার

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ভারতের উত্তর প্রদেশের মিরাটে ১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা কিরণ পাল সিং সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার মায়ের নাম ইন্দ্রেশ সিং এবং তিনি হোম মেকার (Bhuvneshwar Kumar Family)। তার বোন তাকে ক্রিকেট খেলতে উৎসাহিত করেন এবং ১৩ বছর বয়সে তাকে মিরাটের ভামাশাহ ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। ২৫ ডিসেম্বর ২০১২-এ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত ছিলেন।

৩০ ডিসেম্বর ২০১২ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওডিআই অভিষেক করেন এবং একটি দুর্দান্ত পারফরম্যান্স দেন। ২২ ফেব্রুয়ারি ২০১৩-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক টেস্ট অভিষেক হয় (Bhuvneshwar Kumar Career)। ভুবি একজন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার যিনি দুই দিকেই দক্ষতার সাথে বল সুইং করেন। তার ইনসুইংরা আউটসুইংয়ের চেয়ে বেশি কার্যকরী। বিশেষ করে দেরীতে সুইং করাতে পারদর্শী। এর সঙ্গে একজন কার্যকর লোয়ার অর্ডার ডানহাতি ব্যাটসম্যান তিনি।

ভুবনেশ্বর কুমার: দ্য ক্লাসিক কেস

ভুবনেশ্বর কুমারের বড় বোনের নাম রেখা আধানা। তিনিই ছোট ভাইকে মাত্র ১৩ বছর বয়সে প্রথম ক্রিকেট কোচিংয়ে নিয়ে যান। বোনের হাত ধরে মেরুটের বড় মাঠটায় গিয়েছিলেন সেদিনের ভুবি। তবে সেই ভুবি আজ খেলে বেড়ান বিশ্বের ঐতিহাসিক সব মাঠে। তাঁর স্যুইং কাঁপন ধরায় বিশ্বের নামী-দামী ব্যাটসম্যানের বুকে।

২০০৮-০৯ মৌসুমের রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ।

ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথমবার শূন্য রানে আউট হয়ে ফিরলেন দেশটির ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। শচীনকে সেদিন রানের খাতা খুলতে দেয়নি ১৮ বছর বয়সী ছোট্ট এক ছেলে। ছোট-খাটো গড়নের সেই বাচ্চা ছেলেটা কয়েক বছর পরেই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করেন রাজার বেশে। পরবর্তীকালে যত দিন গিয়েছে নিজেকে তত শাণিত করেছেন সেদিনের ছোট্ট ভূবনেশ্বর কুমার।

উত্তর প্রদেশের প্রাচীন এক শহর মেরুটে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন ভূবনেশ্বর। মেরুট শহর বিখ্যাত ক্রীড়া সামগ্রী তৈরির জন্য। বিশ্বের নামী-দামী ব্যাটসম্যানরা তাঁদের ব্যাট বানিয়ে নিয়ে যান মেরুট শহর থেকে। এসএস, এসএফ কিংবা এসজির মত জনপ্রিয় স্পোর্টস কোম্পানি গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মেরুট শহরে। তবে ছোট্ট ভূবির জন্য বোধহয় একটা ছোট্ট বলই বেশি পছন্দ হয়েছিল তাঁর বড় বোনের।

ভুবনেশ্বর কুমারের বড় বোনের নাম রেখা আধানা। তিনিই ছোট ভাইকে মাত্র ১৩ বছর বয়সে প্রথম ক্রিকেট কোচিংএ নিয়ে যান। বোনের হাত ধরে মেরুটের বড় মাঠটায় গিয়েছিলেন সেদিনের ভুবি। তবে সেই ভুবি আজ খেলে বেড়ান বিশ্বের ঐতিহাসিক সব মাঠে। তাঁর স্যুইং কাঁপন ধরায় বিশ্বের নামী-দামী ব্যাটসম্যানের বুকে।

সবার কাছে তিনি এখন বিশ্ব ক্রিকেটের মহাতারকা। বড় বোন রেখা আধানাও হয়তো বুঝতে পারেন ভুবি আর ছোট নেই। তবুও তো মেরুটের বুকের উপর দিয়ে যখন হেঁটে যান তখন নিশ্চই তাঁর হাত ধরে থাকা ছোট্ট ভুবির কথাই মনে পড়ে।

খুব দ্রুতই ক্রিকেটের নানা পরীক্ষা উৎরাতে থাকেন তিনি। মাত্র ১৭ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন উত্তর প্রদেশের হয়ে। বলের গতি খুব বেশি না হলেও স্যুইং দিয়ে আদায় করে নিয়েছিলেন ব্যাটসম্যানদের সমীহ। ঘরোয়া ক্রিকেটে দ্রুতই হয়ে ওঠেন পরিচিত নাম। ব্যাট হাতে প্রায়ই লোয়ার অর্ডারে রান করতে দেখা যেত তাঁকে। তবে বিস্ফোরণটা হয় যখন ভারতের প্রথম বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে শচীনকে শূন্য রানে আউট করলেন। তাও আবার রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে।

২০১২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়ে ২২ বছর বয়সী ভুবির। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই বোল্ড করেন নাসির জামসেদকে। এছাড়া ওই ম্যাচে চার ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।  ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম বলেই বোল্ড করেন মোহম্মদ হাফিজকে। ফলে আন্তর্জাতিক আঙিনায় ভুবির যাত্রাটা হয়েছিল নবাবী কায়দায়।

প্রারম্ভিক জীবন

উত্তর প্রদেশের মিরাট এলাকার গুরজার পরিবারে ভুবনেশ্বরের জন্ম। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

আন্তর্জাতিক ক্রিকেট

পরপর দু’টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবিন্দর আওয়ানা’র বাজে খেলার প্রেক্ষিতে ভুবনেশ্বর দিবা-রাত্রির টি২০তে পাকিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত খেলায় প্রথম একাদশে ছিলেন। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নাসির জামশেদ, আহমেদ শেহজাদ এবং উমর আকমলের উইকেট দখল করে অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড গড়েন।

পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে কুমারের। ৩০ ডিসেম্বর, ২০১২ তারিখে তার অভিষেক ওডিআইয়ে ইনিংসের প্রথম বলে মোহাম্মদ হাফিজের উইকেট লাভ করে আন্তর্জাতিক ক্রিকেটের ১৭তম খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন তিনি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হাফিজকে বোল্ড করে এ কীর্তিগাঁথা রচনা করেন।

২২ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে অভিষিক্ত হন ভুবনেশ্বর। কোন উইকেট না পেলেও অভিষেক টেস্টের ৯ম উইকেট জুটিতে এমএস ধোনি’র সাথে রেকর্ড ১৪০ রানের পার্টনারশীপ গড়েন। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেন। এরফলে তিনি পরশ মাম্ব্রের রানকে অতিক্রমণ করেন।

ঘরোয়া ক্রিকেট

বাংলা দলের পক্ষ হয়ে ১৭ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০০৮/০৯ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনিই প্রথম বোলার যিনি সচিন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করতে পেরেছেন। ঐ মৌসুমে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনার মাধ্যমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। এছাড়াও, মধ্যাঞ্চলের হয়ে দীলিপ ট্রফি এবং দেওধর ট্রফিতে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
  • ভারত
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৭৬)
২২ ফেব্রুয়ারি ২০১৩ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট ২২ মার্চ, ২০১৩ ২০১৩ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৯৪)
৩০ ডিসেম্বর ২০১২ বনাম পাকিস্তান
শেষ ওডিআই ২৭ জানুয়ারি ২০১৩ বনাম ইংল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৫)
২৫ ডিসেম্বর ২০১২ বনাম পাকিস্তান
শেষ টি২০আই ২৮ ডিসেম্বর ২০১২ বনাম পাকিস্তান

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ আই এফসি
ম্যাচ সংখ্যা ৩৫ ৫২
রানের সংখ্যা ২৫৩ ১৩৫ ১৯৪৪
ব্যাটিং গড় ৩৬.১৭ ১১.২৫ - ২৯.৪৫
১০০/৫০ ০/২ ০/০ ০/০ ১/১১
সর্বোচ্চ রান ৬৩ ৩১ ৬* ১২৮
বল করেছে ৬২৪ ১৭৪৮ ১৮৬ ৯০৫৭
উইকেট ১৪ ৩৭ ১১ ১৫৮
বোলিং গড় ৩৭.৮৮ ৩৭.৩২ ১৭.৫৫ ২৬.৬৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a n/a
সেরা বোলিং ৫/৮২ ৪/৮ ৩/৯ ৬/৭৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ১১/– ১/- ১০/–

sourse: sportzwiki: khela71: wikipedia

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0