শাই হোপ এর জীবনী | Biography Of Shai Hope

শাই হোপ এর জীবনী | Biography Of Shai Hope

May 27, 2025 - 12:22
Jun 20, 2025 - 16:49
 0  0
শাই হোপ এর জীবনী | Biography Of Shai Hope

পূর্ণ নাম

শাই দিয়েগো হোপ
জন্ম ১০ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩১)
বার্বাডোস

ব্যাটিংয়ের ধরন

ডানহাতি

ভূমিকা

উইকেট-রক্ষক
জাতীয় দল

ওয়েস্ট ইন্ডিজ

শাই দিয়েগো হোপ

 (জন্ম: ১০ নভেম্বর, ১৯৯৩) বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের উদীয়মান ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষণের দায়িত্ব পালন করে থাকেন ও সচরাচর তিন নম্বরে ব্যাটিং করে থাকেন শাই হোপ। ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের পক্ষে খেলছেন। গত মৌসুমে প্রতিযোগিতার একমাত্র দ্বি-শতক হাঁকিয়ে সংশ্লিষ্টদের নজর কাড়েন।

খেলোয়াড়ী জীবন

২০১৪-১৫ মৌসুমে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে খেলার জন্য টেস্ট দলের সদস্য মনোনীত হন। অতঃপর ১ মে, ২০১৫ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। কিন্তু ১ম ইনিংসে অ্যান্ডারসনের বলে মাত্র ৫ রানে কুকের হাতে গ্লাভস বন্দী হন।

ভারতের বিরুদ্ধে ৫০ বলে ৪২

দুর্দান্ত ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ ভারতের বিরুদ্ধে ৫০ বলে ৪২ রান করেছেন। এই ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংসে পাঁচটি চার এসেছে ক্যারিবিয়ান উইকেটরক্ষকের হাত থেকে।

ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয়

১৯৯৩ সালে ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা এক মরশুমে ওয়ান ডে-তে ১৩৪৯ রান করেছিলেন। মাত্র চার রানের জন্য সেই রেকর্ড ছুঁতে ব্যর্থ হলেন শাই হোপ। ১৩৪৫ রানেই বছর শেষ করলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক।
 

টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্রাথওয়েট, হোপ পেলেন টি-টোয়েন্টির দায়িত্ব

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ক্রেইগ ব্রাথওয়েট। চার বছর দলের নেতৃত্ব দেওয়ার পর সোমবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে ওয়ানডে অধিনায়ক শাই হোপকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

৩২ বছর বয়সী ব্রাথওয়েট আর মাত্র দুটি ম্যাচ খেললেই ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। তার অধিনায়কত্বে ব্রিসবেনে ৮ রানের রোমাঞ্চকর জয়ে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পায়।

এছাড়া, চলতি মৌসুমেই তিনি নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের মাটিতে প্রায় ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জয়ে।

সংযমী ও নিবেদিতপ্রাণ ওপেনার হিসেবে পরিচিত ব্রাথওয়েট এখন পর্যন্ত ৫,৯৩৫ রান করেছেন, ১২টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটির সাহায্যে। তার গড় ৩৩-এর সামান্য বেশি।

তার ধৈর্যের পরিচয় মেলে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোস টেস্টে, যেখানে তিনি দুই ইনিংস মিলিয়ে প্রায় ১৬ ঘণ্টা ব্যাট করে দলকে ড্র এনে দেন।

ব্রাথওয়েটের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক মাইলস ব্যাসকম বলেন, 'তিনি অসাধারণ নেতা ছিলেন, দলকে শৃঙ্খলা, সাহস ও গভীর ক্রিকেটীয় জ্ঞানের মাধ্যমে পথ দেখিয়েছেন। তার অধীনে আমরা অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি, যা বহু বছর ধরে স্মরণীয় থাকবে।'

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টুয়েন্টি২০
ম্যাচ সংখ্যা ১৪
রানের সংখ্যা ৭২৪ ৮৪ ৩৭
ব্যাটিং গড় ৩৪.৪৭ ৪২.০০ ৩৭.০০
১০০/৫০ ২/৩ ০/১ ০/০
সর্বোচ্চ রান ২১১ ৫৮ ৩৭
বল করেছে ১২
উইকেট -
বোলিং গড় -
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং -
ক্যাচ/স্ট্যাম্পিং ১৪/০ ১/০ ০/১

sourse: wikipedia: 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0