লোকেশ রাহুল এর জীবনী Biography Of KL Rahul

লোকেশ রাহুল এর জীবনী Biography Of KL Rahul

May 26, 2025 - 20:39
Jun 20, 2025 - 16:04
 0  0
লোকেশ রাহুল এর জীবনী Biography Of KL Rahul

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম

কান্নর লোকেশ রাহুল
জন্ম ১৮ এপ্রিল ১৯৯২ (বয়স ৩৩)
ম্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত

ব্যাটিংয়ের ধরন

ডানহাতি
ভূমিকা ব্যাটসম্যান; মাঝে-মধ্যে উইকেট-কিপার

কন্নর লোকেশ রাহুল

(কন্নড়ಕೆ.ಎಲ್.ರಾಹುಲ್; জন্ম: ১৮ এপ্রিল, ১৯৯২) কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি দলের প্রয়োজনে উইকেটের পিছনেও অবস্থান করেন কেএল রাহুল নামে পরিচিত লোকেশ রাহুল

কেএল রাহুলের ব্যক্তিগত জীবন-

ক্রিকেটে একটি কথা আছে যে, ‘ফর্ম অস্থায়ী কিন্তু ক্লাস স্থায়ী’ অর্থাৎ খেলোয়াড়দের ফর্ম আসা-যাওয়া করে, কিন্তু দক্ষতা সবসময় খেলোয়াড়ের কাছে থাকে। লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটিং সেই কথাই বলে। এই কেএল রাহুল ১৮ এপ্রিল ১৯৯২ সালে কর্ণাটকে জন্মগ্রহণ করেন। রাহুলের বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক এবং ম্যাঙ্গালোরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্ণাটকের প্রাক্তন পরিচালক। তার মা ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। সম্প্রতি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন তিনি। বান্ধবী থেকে স্ত্রী’র মর্যাদা পেয়েছেন আথিয়া শেঠি। উল্লেখ্য, এই আথিয়া শেঠি হলেন বলিউড স্টার সুনীল শেঠির মেয়ে।

আন্তর্জাতিক ক্রিকেট

২০১০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের সদস্য ছিলেন। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলেন। ২০১৪ সালে আইপিএলের নিলামে এক কোটি রূপীর বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষে সাথে চুক্তিবদ্ধ হন তিনি।

২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ২৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার অভিষেক হয়। ঐ টেস্টেই অস্ট্রেলিয়ার পক্ষে জো বার্নসেরও অভিষেক হয়েছিল। কিন্তু উভয় ইনিংসেই আশানুরূপ রান তুলতে পারেননি। সিডনিতে অনুষ্ঠিত নিজস্ব দ্বিতীয় টেস্টে ১১০ রানের মনোজ্ঞ শতক হাঁকান। ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়।

কেএল রাহুল (KL Rahul) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিপক্ষে ১১ জুন ২০১৬-এ তার একদিনের আন্তর্জাতিক (ODI) অভিষেক হয়। তিনি প্রথম ভারতীয় হিসেবে অভিষেকে ওডিআই সেঞ্চুরি করেন এবং ভারতকে নয় উইকেটে ম্যাচ জিততে সাহায্য করেন। রাহুল হারারে স্পোর্টস ক্লাবে ১৮ জুন ২০১৬-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে তার টি-২০ আন্তর্জাতিক (T20) অভিষেক হয়েছিল। কেএল রাহুল একমাত্র তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। তিনি টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি ৪ নং পজিশনে বা তার নিচে ব্যাট করার সময় সেঞ্চুরি করেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর ২০১৪-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অন্যদিকে, আইপিএল ২০২২-এর মেগা নিলামে ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন কেএল রাহুল।

কেএল রাহুলের সেরা পাঁচ কৃতিত্ব-

  • কেএল রাহুলই একমাত্র ভারতীয় খেলোয়াড়। যিনি ওয়ানডে আন্তর্জাতিক অভিষেকে সেঞ্চুরি করেছেন। জিম্বাবোয়ে দলের বিপক্ষে কেএল রাহুল ১১৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ভারতীয় দলকে জয়ের পথে নিয়ে যান।
  • কেএল রাহুল বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তার ১৭ ম্যাচে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি তার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন।
  • কেএল রাহুল একমাত্র ব্যাটসম্যান। যিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ৮ ইনিংসে প্রতিটি ফর্ম্যাটে সেঞ্চুরি করেছেন।
  • কেএল রাহুল ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে, জিম্বাবোয়ের বিপক্ষে ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ছক্কা মেরে তার সেঞ্চুরি পূর্ণ করেন।
  • আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরিও করেছেন কেএল রাহুল। কেএল রাহুল, আইপিএল ২০১৮-এ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সময়, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

রাহুল ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তার আইপিএল অভিষেক ঘটে। ২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ১ কোটি রুপী দিয়ে কিনে নেয়। ২০১৬ সালের আসরে তিনি পুনরায় আরসিবিতে ফিরে আসেন। এই মরসুমে তিনি ১৪ ম্যাচে ৩৯৭ রান করে আসরের ১১তম সর্বোচ্চ রান সংগ্রাহক এবং আরসিবির তৃতীয় রান সংগ্রাহক হন। ২০১৬ আইপিএল মৌসুমে তার ক্রীড়া নৈপুণ্যের জন্য ক্রিকইনফো  ক্রিকবাজের আইপিএল একাদশে উইকেট রক্ষক হিসেবে স্থান করে নেন। রাহুল ২০১৭ মরসুমে কাঁধের আঘাতের কারণে খেলতে পারেননি।

২০২০ সালের আইপিএল আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের পূর্বের আসরের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন দিল্লি ক্যাপিটালসে চলে যাওয়ায় রাহুল পাঞ্জাবের অধিনায়কত্ব করছেন। ২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি ৬৯ বলে অপরাজিত ১৩২ রান করেন। এটি আইপিএলে তার দ্বিতীয় শতক। এই শতক দিয়ে তিনি আইপিএল প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এছাড়া তিনি আইপিএলে অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন।

আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
  • ভারত
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৮৪)
২৬ ডিসেম্বর ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট ৬ জানুয়ারি ২০১৫ বনাম অস্ট্রেলিয়া

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ আন্ত. টি২০
ম্যাচ সংখ্যা ৩৪ ২২ ১৭ ১০৮
রানের সংখ্যা ১৯০৫ ৭০৩ ৮৭৯ ৩১৮১
ব্যাটিং গড় ৩৫.২৭ ৪১.৩৫ ৪৩.৯৫ ৪০.২৬
১০০/৫০ ৫/১১ ২/৪ ২/৫ ৩/২৪
সর্বোচ্চ রান ১১০ ১১১ ১১০* ১১০*
বল করেছে - - - -
উইকেট - - - -
বোলিং গড় - - - -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৩/– ৮/০ ৮/০ ১৩/০

sourse: sportzwiki: wikipedia

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0