রবীন্দ্র জাদেজা এর জীবনী | Biography of Ravindra Jadeja

রবীন্দ্র জাদেজা এর জীবনী | Biography of Ravindra Jadeja

May 23, 2025 - 11:13
May 29, 2025 - 23:21
 0  1
রবীন্দ্র জাদেজা এর জীবনী | Biography of Ravindra Jadeja

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম

রবীন্দ্রসিং অনিরূদ্ধসিং জাদেজা

জন্ম

৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৬) জামনগর, গুজরাত, ভারত

ডাকনাম

জাড্ডু, আরজে, রকস্টার, স্যর জাডেজা

ব্যাটিংয়ের ধরন

বামহাতি

বোলিংয়ের ধরন

স্লো বাম-হাত অর্থোডক্স স্পিন

ভূমিকা

অল-রাউন্ডার

আন্তর্জাতিক তথ্য

জাতীয় দল

  • ভারত

টেস্ট অভিষেক (ক্যাপ ২৭৫)

১৩ ডিসেম্বর ২০১২ বনাম ইংল্যান্ড

শেষ টেস্ট

২১ মার্চ ২০১৭ বনাম অস্ট্রেলিয়া

ওডিআই অভিষেক (ক্যাপ ১৭৭)

৮ ফেব্রুয়ারি ২০০৮ বনাম শ্রীলঙ্কা

শেষ ওডিআই

২২ জানুয়ারি ২০১৭ বনাম ইংল্যান্ড

রবীন্দ্র জাদেজার অপ্রশংসিত প্রতিভা

রবীন্দ্রসিং অনিরূদ্ধসিং জাদেজা

 (গুজরাতি: રવિન્દ્રસિંહ અનિરુધ્ધસિંહ જાડેજા; জন্ম: ৬ ডিসেম্বর, ১৯৮৮) ভারতের গুজরাতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি মাঝারি সারির ব্যাটসম্যান এবং ধীরগতির বামহাতি বোলার হিসেবে ভারতীয় দলে খেলে থাকেন। ঘরোয়া প্রতিযোগিতায় সৌরাষ্ট্র দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন জাদেজা। তাকে গত দশকের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে গণ্য করা হয়। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের একজন প্রধান সদস্য ছিলেন জাদেজা, যেখানে তিনি টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছিলেন এবং তাই সোনার বল জিতেছিলেন। তিনি ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

শৈশব ও পরিবার:

রবীন্দ্র জাদেজার জন্ম গুজরাটের জামনগরে। তাঁর পিতা অনিরুদ্ধ সিং জাদেজা একজন নিরাপত্তা কর্মী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ দেখিয়েছিলেন। তাঁর মা লতা জাদেজা চাইতেন ছেলেটি সেনাবাহিনীতে যোগ দিক, কিন্তু জাদেজার মন পড়েছিল ক্রিকেটে।

২০০৫ সালে, মাত্র ১৭ বছর বয়সে জাদেজা তাঁর মা-কে হারান। এটি তাঁর জীবনে একটি বড় আঘাত ছিল, তবে ক্রিকেটই তাঁকে সেই কষ্ট থেকে সামলে উঠতে সাহায্য করে।

ক্রীড়াজীবন

২০০৮-০৯ মৌসুমে রঞ্জি ট্রফিতে অল-রাউন্ড নৈপুণ্যের ফলে জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরফলে ৮ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মাধ্যমে অভিষেক ঘটে তার। খেলায় তিনি অপরাজিত ৬০ রান করেন। ২১ ডিসেম্বর, ২০০৯ তারিখে কটকে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট লাভ করেন। খেলায় তার সেরা বোলিং পরিসংখ্যান হয় ৪/৩২। ২০১১ সালে লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত তৃতীয় একদিবসীয় ক্রিকেট অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে প্রথমে মহেন্দ্র সিং ধোনি এবং পরবর্তীতে রবিচন্দ্রন অশ্বিনকে সাথে নিয়ে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান। খেলায় তিনি ৭৮ রান সংগ্রহ করেন। এরপর বোলিং করে দুই উইকেট শিকার করেন ও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু বৃষ্টিবিঘ্নিত খেলায় ইংল্যান্ড জয়লাভে সক্ষম হয়। লর্ডসের চতুর্থ খেলায় তার মিশ্র ক্রীড়াশৈলী লক্ষ্য করা যায়। ওভারথ্রো-সহ বাউন্ডারী সীমানা থেকে দূর্বলমানের ফিল্ডিং বেশ কয়েকবার করলেও শেষ বলের বাউন্ডারীকে ক্যাচে পরিণত করেন।

২০১২-১৩ মৌসুমের রঞ্জি ট্রফিতে ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে তাকে ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের চতুর্থ টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন। কিন্তু অভিষেক টেস্টে তেমন সুবিধা করতে পারেননি। ৭০ ওভার বোলিং করে ১১৭ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন জাদেজা।[] ২০০৯  ২০১০ সালের টুয়েন্টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের পক্ষে অংশগ্রহণ করেন।

২০১২ সালের আইপিএলের খেলোয়াড়দের নিলামে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তার মূল্যমান ধার্য করে ২ মিলিয়ন মার্কিন ডলার।

ক্রিকেট ক্যারিয়ার:

প্রারম্ভিক ক্যারিয়ার:

রবীন্দ্র জাদেজা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ভারতের বিজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সেই প্রতিযোগিতায় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

আন্তর্জাতিক অভিষেক:

  • ওডিআই অভিষেক: ৮ ফেব্রুয়ারি ২০০৯ বনাম শ্রীলঙ্কা

  • টেস্ট অভিষেক: ১৩ ডিসেম্বর ২০১২ বনাম ইংল্যান্ড

  • টি২০ অভিষেক: ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে

আইপিএল:

  • ২০০৮ সালে আইপিএলে তিনি রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলা শুরু করেন।

  • পরবর্তীতে কোচ মাহেন্দ্র সিং ধোনির অধীনে চেন্নাই সুপার কিংসে খেলে তিনি সাফল্যের শিখরে পৌঁছান।

  • ২০২2 সালে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও নিযুক্ত হয়েছিলেন, যদিও পরে ধোনি আবার অধিনায়কত্ব নেন।

২০০৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

তিনি ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এ ভারতীয় দলের সদস্য ছিলেন। চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা তার সতীর্থ ছিলেন। পোলার্ড, সুনীল নারাইন, কেমার রোচ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম  মঈন আলী তার সমসাময়িক খেলোয়াড় ছিলেন।

২০১৪ লর্ডস টেস্ট

২০১৪ এর লর্ডস টেস্টে ২য় ইনিংসে ভারত ২০৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। জাদেজা ও তার ওপর সঙ্গী ভুবনেশ্বর কুমার ৯৯ রানের জুটি করে ভারতের স্কোর ৩৪২ রানে পৌঁছুতে সাহায্য করে। জাদেজা নিজে ৬৮ রান করেন। ভারত সেই টেস্টে ৯৫ রানে জয়লাভ করে।

সাফল্যগাঁথা

২০১২ সালে ক্রিকেট ইতিহাসের অষ্টম এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরীর অধিকারী হন রবীন্দ্র জাদেজা। এর ফলে তিনি ডোনাল্ড ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বিল পন্সফোর্ড, ওয়াল্টার হ্যামন্ড, ডব্লিউ জি গ্রেস, গ্রেইম হিক এবং মাইক হাসি'র কাতারে সামিল হন। ওড়িশা, গুজরাত এবং ২০১২ সালের ডিসেম্বরে রেলওয়েজ দলের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেন। এ সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর।

Ravindra Jadeja এর চরিত্রের রাশিফল

আপনি প্রচন্ড বাস্তবিক আর সমানভাবে সক্ষম। আপনি খুব পরিপাটি প্রকৃতির, এবং আপনি সুশৃঙ্খল আর পরিস্কার-পরিচ্ছনতা ভালবাসেন। এটাও সম্ভব যে এইসব গুনাবলী আপনার মধ্যে খুবই বিকশিত, এবং হতে পারে যে খুঁটিনাটি জিনিস দেখতে গিয়ে জীবনের কিছু বড় সুযোগ আপনি হারিয়ে ফেলেন।আপনি একজন দ্বিধাগ্রস্ত মানুষ। যদিও পৃথিবীতে নিজের রাস্তা তৈরি করার গুন আপনার আছে এবং উন্নতির শিখরে পৌছানোর ক্ষমতাও আপনার মধ্যে বর্তমান, তবে একটু বেশি উদ্যম দেখাতে গিয়ে আপনার থেকে কম গুনের মানুষ আপনার থেকে আগে এগিয়ে যায়। তাই নিজের অলীক সীমাবদ্ধতা নিয়ে বেশি ভাববেন না।

আপনি শুধু সফলতা গ্রহণ করার কথা চিন্তা করুন, দেখবেন ঠিক সফল হবেন।আপনি হিসেবী এবং বাস্তবিক। আপনি সবসময় কিছু অর্জন করতে চান। আপনার মনের মধ্যে কিছু প্রবল আকাঙ্ক্ষা সবসময় প্রজ্জলিত থাকে। এটা সময়ের সাথে আপনাকে অস্থির করে তোলে। যদিও আপনি আপনার সাফল্যে সবসময় গর্ববোধ করে থাকেন।আপনি উদার এবং সংবেদনশীল। কোনো প্রয়োজনীয়তায় বা কেউ মর্মান্তিক যন্ত্রণার মধ্যে থাকলে, এটা ভাবায় যায় না যে আপনি সাহায্যের হাত না বাড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবেন।

Ravindra Jadeja এর সুখ ও সাচ্ছন্দের রাশিফল

আপনি প্রায়শয় নিরাশ হন আর জীবনের কাছ থেকে একটু বেশি চান, কারণ আপনি জীবনের ছোট-ছোট জিনিস যেগুলো ঘটে সেগুলোতে ভয় পেয়ে যান, যা উচিত নয়। আপনি প্রচন্ড লাজুক আর নিজের আবেগ-অনুভূতি বোঝাতে অসুবিধা বোধ করেন। যদি প্রতিদিন অল্পসময় নিজের মস্তিষ্ককে স্বচ্ছ রেখে ধ্যানে বসেন, তো আপনি শান্তি অনুভব করবেন আর বুঝবেন যে জিনিসগুলো অতটা খারাপ নয় যতটা আপনি মনে করেন।আপনার মন পড়ার সময় অন্য স্থানে ঘুরে বেড়ানোর অভ্যাসের জন্য দীর্ঘ সময় যাবৎ পড়াশোনা করা আপনার জন্য কোনোদিনই সম্ভবপর হবে না।

এই কারণে আপনার শিক্ষা জীবনে এর খারাপ প্রভাব পরবে। যদি আপনি আপনার অলস জীবনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন তবে তা আপনার শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব সৃষ্টি করবে। আপনার অপরিচিতি বিষয় গুলির ওপর প্রবল ঝোক রয়েছে। আপনার অনুভাবনী ক্ষমতার জন্য আপনি নির্বাচিত বিষয়ে বিশেষ সাফল্য অর্জন করবেন। এরই সাথে আপনার মনযোগ বৃদ্ধির ওপর নজর দেওয়া উচিত এর ফলে আপনি একাগ্রতার সাথে পড়াশোনা করতে পারবেন। আপনি কঠোর পরিশ্রম করলে এই জগতের কোনো শক্তি আপনাকে সাফল্য লাভ থেকে বঞ্চিত করতে পারবে না।

Ravindra Jadeja এর জীবন শৈলির রাশিফল

আপনি জানাতে পছন্দ করেন, এবং যখন অন্যেরা নজর দেই তখন একটি ভালো কাজ করতে উত্সাহিত হন। যদি আপনি কোনো মঞ্চে উপস্থিত হন তো কম দর্শকের থেকে বেশি দর্শকের কাছে আপনি ভালো কাজ করতে পারেন।

সাফল্য ও পুরস্কার:

  • ২০১৩ সালে ICC-এর টেস্ট বোলারদের তালিকায় প্রথম স্থান লাভ করেন।

  • ২০১৯ সালে বিশ্বকাপে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স বিশেষ প্রশংসিত হয়।

  • ২০২১-২২ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এবং ঘরোয়া টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যক্তিগত জীবন:

২০১৬ সালে তিনি রিভাবা সোলাঙ্কির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। রাজনীতিতেও রিভাবা সক্রিয়, এবং গুজরাট রাজনীতিতে তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত।

অন্যান্য তথ্য:

  • জাদেজা একটি ঘোড়ার খামারের মালিক এবং ঘোড়া পালনে আগ্রহী।

  • তিনি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তাঁর মধ্যে ঐতিহ্য ও সাহসিকতার চিহ্ন স্পষ্ট।

sourse ; celebrity  ....archive  ..wikipedia 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0