ফ্রাঙ্কো আরমানি এর জীবনী | Biogfraphy of Franco Armani
ফ্রাঙ্কো আরমানি এর জীবনী | Biogfraphy of Franco Armani
|
ব্যক্তিগত তথ্য |
|||
|---|---|---|---|
|
জন্ম |
১৬ ডিসেম্বর ১৯৮৬[১] | ||
|
জন্ম স্থান |
কাসিলদা, আর্জেন্টিনা | ||
|
উচ্চতা |
১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি)[১] | ||
|
মাঠে অবস্থান |
গোলরক্ষক | ||
|
ক্লাবের তথ্য |
|||
|
বর্তমান দল
|
রিভার প্লেত |
||
|
জার্সি নম্বর |
১ | ||
|
জ্যেষ্ঠ পর্যায়* |
|||
|
বছর |
দল | ম্যাচ | (গোল) |
|
২০০৬–২০০৮ |
ফেরো কারিল ওয়েস্তে | ২ | (০) |
|
২০০৮–২০১০ |
দেপোর্তিভো মেরলো | ৩৯ | (০) |
|
২০১০–২০১৮ |
আতলেতিকো নাসিওনাল | ১৩৫ | (০) |
|
২০১৮– |
রিভার প্লেত | ১০৯ | (০) |
|
জাতীয় দল‡ |
|||
|
২০১৮– |
আর্জেন্টিনা | ১৭ | (০) |
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার ফ্রাঙ্কো আরমানি
ফ্রাঙ্কো আরমানি (স্পেনীয়: Franco Armani, স্পেনীয় উচ্চারণ: [ˈfɾaŋko aɾˈmani]; জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৮৬) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেত এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
আরমানি ২০১৮ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
ফ্রাঙ্কো আরমানি ১৯৮৬ সালের ১৬ই ডিসেম্বর তারিখে আর্জেন্টিনার কাসিলদায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।আন্তর্জাতিক ফুটবল
২০১৮ সালের ২৬শে জুন তারিখে, ৩১ বছর, ৬ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আরমানি নাইজেরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন। ম্যাচটি আর্জেন্টিনা ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আরমানি সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
র্জেন্টিনার ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ী গোলকিপার ফ্রাঙ্কো আরমানি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার, যিনি প্রধানত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে পরিচিত, তার অবসর ঘোষণার মাধ্যমে একটি যুগের সমাপ্তি ঘটলো।
আরমানি, যিনি ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশ করেছিলেন, দেশের জাতীয় দলে তার কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালের কোপা আমেরিকায় তার গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ছিল বিশেষ উল্লেখযোগ্য, যেখানে প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি সেভ করে তিনি দলের জয় নিশ্চিত করেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে আলোচনা করে আরমানি তার অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯টি ম্যাচে অংশগ্রহণের মধ্যে ৮টি ম্যাচে গোলপোস্ট অক্ষত রেখেছেন।
আরমানির আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় অর্জনগুলির মধ্যে রয়েছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়। এছাড়াও, ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার ম্যাচেও তিনি স্কোয়াডে ছিলেন।
জাতীয় দলের সঙ্গে সাথে, আরমানি আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার অবসরের ঘোষণার পর, আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা তাঁর ক্যারিয়ার এবং কীর্তিগুলিকে স্মরণ করবে এবং তার প্রাপ্য সম্মান প্রদান করবে।
sourse : wikipedia .... wikipedia ... vorerchetona
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0