গ্রাহাম গুচ এর জীবনী | Biography Of Graham Gooch

গ্রাহাম গুচ এর জীবনী | Biography Of Graham Gooch

May 28, 2025 - 22:34
Jun 20, 2025 - 17:56
 0  1
গ্রাহাম গুচ এর জীবনী | Biography Of Graham Gooch

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম

গ্রাহাম অ্যালেন গুচ
জন্ম ২৩ জুলাই ১৯৫৩ (বয়স ৭১)
হুইপস ক্রস, লেটনস্টন, ইংল্যান্ড

ডাকনাম

জ্যাপ, গুচি

উচ্চতা

৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)

ব্যাটিংয়ের ধরন

ডানহাতি

বোলিংয়ের ধরন

ডানহাতি মিডিয়াম

ভূমিকা

ব্যাটসম্যান, অধিনায়ক, ব্যাটিং কোচ

গ্রাহাম অ্যালেন গুচ, ওবিই, ডিএল (ইংরেজি: Graham Alan Gooch; জন্ম: ২৩ জুলাই, ১৯৫৩) লিটনস্টোনের হুইপস ক্রস এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। এসেক্স এবং ইংল্যান্ডের পক্ষ হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। তিনি তার সময়কালে আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে পরিগণিত ছিলেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল মেয়াদকালে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও সীমিত ওভারের খেলায় ৬৭,০৫৭ রান করে ফলপ্রসূ ভূমিকা রাখেন ‘জ্যাপ’ ডাকনামে পরিচিত গ্রাহাম গুচ

নভেম্বর, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রারম্ভিক জীবন

পূর্ব লন্ডনের লেটনস্টোন এলাকায় অবস্থিত হুইপস ক্রস হসপিটালে গুচ জন্মগ্রহণ করেন। এরপর লন্ডনের নর্লিংটন স্কুল ফর বয়েজে শিক্ষাগ্রহণ করেন। ক্রিকেট খেলায় তিনি ভারি ব্যাট ব্যবহার করতেন। ১৯৭৩-১৯৯৭ সাল পর্যন্ত নিয়মিতভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে পঁচিশ জন ক্রিকেটারের একজনরূপে শতাধিক সেঞ্চুরি করেছেন।

লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি সর্বমোট ২২,২১১ রান করেছেন।

১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ

১৯৮৭ সালে ভারত-পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত ৪র্থ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমি-ফাইনালে দলীয় ৭৯ রানে ২ উইকেটের পতনের পর অধিনায়ক মাইক গ্যাটিংয়ের সাথে জুটি বেধে ১৯ ওভারে ১১৭ রান করেন যা দলকে ফাইনালে উন্নীত করতে সহায়তা করেছিল। স্ট্যাম্পিংয়ের মাধ্যমে গুচ ১১৫ রান করে আউট হন। ঐ প্রতিযোগিতায় তিনি ৪৭১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন ও ইংল্যান্ড রানার্স-আপ হয়েছিল।

খেলোয়াড়ী জীবন

১০-১৪ জুলাই, ১৯৭৫ সালে ২১ বছর বয়সে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বার্মিংহামে অনুষ্ঠিত ১ম টেস্টে অভিষেক ঘটে গুচের। কিন্তু সূচনালগ্নটি মোটেই ভাল হয়নি তার। উভয় ইনিংসেই তিনি শূন্য রান করেছিলেন। ঐ টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ৮৫ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছিল। পরের টেস্টে ৬ ও ৩১ রান করেন। ফলে দল থেকে বাদ পড়ে যান।

এসেক্সে ভাল ক্রীড়াশৈলী উপস্থাপন করায় ১৯৭৮ সালে পুনরায় দলে অন্তর্ভুক্ত হন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে বিদ্রোহী দলের সাথে খেলার জন্য তিনি তিন বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন। তারপরও টেস্ট ক্রিকেটে ৮,৯০০ রান নিয়ে এপ্রিল, ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারীর ভূমিকায় আসীন রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বৈশ্বিক টেস্ট ক্রিকেট অঙ্গনে একাধিপত্য বিস্তারকালীন সময়ে তার খেলোয়াড়ী জীবন কাটে। এ সময়ে তার প্রায় চল্লিশ গড়ের ব্যাটিং সত্যিই উল্লেখযোগ্য অবদানরূপে বিবেচিত হয়। হেডিংলিতে ১৯৯১ সালে তার করা ১৫৪ রান অনেকগুলো সেরা সেঞ্চুরিগুলোর একটি হিসেবে ক্রিকেট বোদ্ধা ও সাবেক খেলোয়াড়গণ মনে করেন। তার এ ইনিংসের কল্যাণে ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সংগৃহীত ২৫২ রানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এ পর্যায়ে ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস  কোর্টনি ওয়ালসের বোলিং আক্রমণ সামাল দিয়েছিলেন গ্রাহাম গুচ।

লর্ডসে তিনি নিজস্ব সর্বোচ্চ ৩৩৩ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে সর্বোচ্চ রানের কীর্তিগাঁথা অক্ষুণ্ণ রয়েছে।

Joe Root: গ্রাহাম গুচকে টপকে ওডিআই বিশ্বকাপের রেকর্ডবুকে জো রুট

ধরমশালা: বিশ্বকাপের মঞ্চে ছাপ রাখতে কে না চায়। তা কারও বিশ্বকাপ অভিষেক হোক বা কারও তৃতীয় বিশ্বকাপই হোক। রেকর্ড গড়া-ভাঙার কাজ করলে ফুরফুরে থাকেন ক্রিকেটাররা। কেরিয়ারের তৃতীয় ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলছেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের হয়ে নতুন ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে থ্রি লায়ন্সদের হয়ে এতদিন সর্বাধিক রান ছিল প্রাক্তন তারকা গ্রাহাম গুচের দখলে। এ বার সেই রেকর্ড ভেঙে দিলেন জো রুট। বাংলাদেশের বিরুদ্ধে নয়নাভিরাম ধরমশালা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ খেলছে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচে রুট ভেঙে দিয়েছেন ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচের রেকর্ড। সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন রুট। আপাতত ওডিআই বিশ্বকাপে রুট করেছেন কত রান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধরমশালায় টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই ম্যাচে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট তিন নম্বরে নেমেছিলেন। ৬৮ বলে ৮২ রান করেন জো রুট। মেরেছেন ৮টি চার ও ১টি ছয়। কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমে জো রুট ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছেন। ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচ এর আগে ওডিআই বিশ্বকাপের ২১টি ম্যাচে ৮৯৭ রান করেছিলেন। গ্রাহাম গুচের থেকে ২টি কম ম্যাচ খেলে তাঁকে টপকে গেলেন জো রুট। আজ ওডিআই বিশ্বকাপের ১৯তম ম্যাচ খেলছেন রুট। এই তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। এই নিয়ে অষ্টম বার ওডিআই বিশ্বকাপে হাফসেঞ্চুরির বেশি রান করলেন রুট। সবমিলিয়ে ওডিআই বিশ্বকাপে ৯১৭ রান করলেন রুট।

আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
  • ইংল্যান্ড (১৯৭৫ - ১৯৯৫)
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৬১)
১০ জুলাই ১৯৭৫ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট ৩ ফেব্রুয়ারি ১৯৯৫ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৪)
২৬ আগস্ট ১৯৭৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই ১০ জানুয়ারি ১৯৯৫ বনাম অস্ট্রেলিয়া

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

প্রতিযোগিতা

টেস্ট ওডিআই এফসি এলএ

ম্যাচ সংখ্যা

১১৮ ১২৫ ৫৮১ ৬১৪

রানের সংখ্যা

৮,৯০০ ৪,২৯০ ৪৪,৮৪৬ ২২,২১১

ব্যাটিং গড়

৪২.৫৮ ৩৬.৯৮ ৪৯.০১ ৪০.১৬

১০০/৫০

২০/৪৬ ৮/২৩ ১২৮/২১৭ ৪৪/১৩৯

সর্বোচ্চ রান

৩৩৩ ১৪২ ৩৩৩ ১৯৮*

বল করেছে

২,৬৫৫ ২,০৬৬ ১৮,৭৮৫ ১৪,৩১৪

উইকেট

২৩ ৩৬ ২৪৬ ৩১০

বোলিং গড়

৪৬.৪৭ ৪২.১১ ৩৪.৩৭ ৩১.১৫

ইনিংসে ৫ উইকেট

ম্যাচে ১০ উইকেট

সেরা বোলিং

৩/৩৯ ৩/১৯ ৭/১৪ ৫/৮

ক্যাচ/স্ট্যাম্পিং

১০৩/– ৪৫/– ৫৫৫/– ২৬১/–

sourse:tv9bangla:wikipedia...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0