দিমুথ করুনারত্নে এর জীবনী Biography Of Dimuth Karunaratne
দিমুথ করুনারত্নে এর জীবনী Biography Of Dimuth Karunaratne
|
ব্যক্তিগত তথ্য |
|
|---|---|
|
পূর্ণ নাম |
ফ্রাঙ্ক দিমুথ মধুসানকা করুনারত্নে
|
| জন্ম | ২১ এপ্রিল ১৯৮৮ কলম্বো, শ্রীলঙ্কা |
|
ডাকনাম |
দিম্মা |
|
উচ্চতা |
৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার) |
|
ব্যাটিংয়ের ধরন |
বাহাতি ব্যাটসম্যান |
|
বোলিংয়ের ধরন |
ডানহাতি মিডিয়াম ফাস্ট |
| ভূমিকা | ব্যাটসম্যান |
দিমুথ করুনারত্নে
(সিংহলি: දිමුත් කරුණාරත්න; জন্ম ২১ এপ্রিল ১৯৮৮; কলম্বো) হলেন একজন শ্রীলঙ্কান আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি হলেন বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবং প্রথম-শ্রেণীর ক্রিকেট সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে খেলে থাকেন।
খেলোয়াড়ী জীবন
করুনারত্নে কলম্বো সেন্ট জোসেফস কলেজ যোগ দেন; যেখান থেকে অনেক শ্রীলঙ্কান টেস্ট খেলোয়াড় তৈরী হয়েছে। উদাহরনস্বরূপ বলা যায়; চামিন্দা ভাস, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং থিসারা পেরেরা এর মত দুর্দান্ত সব খেলোয়াড়গণ। তিনি ছিলেন স্কুল ক্রিকেট দলের রেকর্ড ভেঙে রেকর্ড গড়া একজন খেলোয়াড়। পরবর্তীতে শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দল এবং শ্রীলঙ্কা এ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১১ সালের জুনে তাকে সিনিয়র খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সফরের জন্য মনোনীত করা হয়। উক্ত সফরে ২টি ম্যাচে তিনি ইংল্যান্ড এর বিরুদ্ধে প্রথমটিতে মাত্র ৪ রান এবং দ্বিতীয়টিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬০ রান করেন। তাকে টেষ্ট দলে অন্তর্ভুক্ত করা হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১১ সালের শেষ দিকে কিন্তু দুর্ভাগ্যজনক ৩টি টেষ্টের কোন ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি।
২০১২ সালে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি তিলকরত্নে দিলশানের ইনজুরির সুযোগে দলে জায়গা পান। এই সিরিজে তার টেষ্ট অভিষেক হয় কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু প্রথম ইনিংসে শূন্য রান করেন। যাহোক তিনি তার সামর্থ্য দেখান দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক করেন এবং দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড সিরিজে টেষ্ট স্কোয়াডে নাম থাকায় তাকে পুনরায় অস্ট্রেলিয়া সফরের তিনটি টেষ্ট ম্যাচেও রাখা হয়। কিন্তু অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস বোলিং এ্যাটাকে তিনি ভাল করতে পারেননি। সিডনিতে সিরিজের শেষ টেষ্টে তিনি তার সর্ব্বোচ্চ টেষ্ট রানের স্কোর গড়েন দ্বিতীয় ইনিংসে ৮৫ করেন ।
Dimuth Karunaratne to Retire: গলে ১০০তম টেস্ট খেলে অবসর নিতে চলেছেন দিমুথ করুনারত্নে, জেনে নিন তাঁর অনন্য রেকর্ড
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে শ্রীলঙ্কার সেরা ব্যাটার করুণারত্নে। ৯৯টি টেস্ট ম্যাচে ১৬টি টেস্ট সেঞ্চুরির সহ ৭১৭২ রান করেছেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের অবনতির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক
Dimuth Karunaratne to Retire: গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের হয়ে করুণারত্নের ১০০তম লাল বলের টেস্ট হবে গল টেস্ট। এই গুরুত্বপূর্ণ টেস্ট দিয়েই নিজের কেরিয়ার শেষ করতে চলেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে শ্রীলঙ্কার সেরা ব্যাটার করুণারত্নে। ৯৯টি টেস্ট ম্যাচে ১৬টি টেস্ট সেঞ্চুরির সহ ৭১৭২ রান করেছেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের অবনতির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একমাত্র হাফ সেঞ্চুরি ছাড়া করুণারত্নে তার শেষ সাত টেস্ট ম্যাচে ১৮২ রান করতে সক্ষম হয়েছেন। এই ঘোষণা করে ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়া করুণারত্নে Daily FT-কে সম্প্রতি বলেন, 'একজন টেস্ট খেলোয়াড়ের জন্য এক বছর ধরে চারটি টেস্ট খেলার জন্য নিজেকে বোঝানো এবং ফর্ম ধরে রাখা কঠিন।' Usman Khawaja Double Century: গল টেস্টে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উসমান খোয়াজার, গড়লেন অনন্য যে রেকর্ড
একনজরে দিমুথ করুনারত্নের টেস্ট কেরিয়ার
২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করুণারত্নের টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল তার দল। এরপর থেকে করুনারত্নে শ্রীলঙ্কার অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ওপেনার হয়ে ওঠেন। ৯৯টি টেস্ট ম্যাচে ১৬টি সেঞ্চুরিসহ ৭ হাজার ১৭২ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ স্কোর ২৪৪ যা এসেছিল ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। তিনি ৫০টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিও খেলেছেন, ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার একমাত্র ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০১৭ সালের দিন-রাত্রির টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস তার খ্যাতিকে আরও বাড়িয়ে দেয়। অবসরের আগে একনজরে দেখে নেওয়া যাক দিমুথ করুণারত্নের রেকর্ড।
| আন্তর্জাতিক তথ্য | |
|---|---|
| জাতীয় দল |
|
| টেস্ট অভিষেক | ১৭ নভেম্বর ২০১২ বনাম নিউজিল্যান্ড |
|
শেষ টেস্ট |
১৬ মার্চ ২০১৩ বনাম বাংলাদেশ |
| ওডিআই অভিষেক (ক্যাপ ১৪৬) |
৯ জুলাই ২০১১ বনাম ইংল্যান্ড |
|
শেষ ওডিআই |
২৫ ডিসেম্বর ২০১৩ বনাম পাকিস্তান |
| ওডিআই শার্ট নং | ২১ |
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৫ ডিসেম্বর ২০১৩
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
sourse:bangla. latestly: wikipedia
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0