জাভেদ মিয়াঁদাদ এর জীবনী Biography Of Javed Miandad
জাভেদ মিয়াঁদাদ এর জীবনী Biography Of Javed Miandad
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
|
পূর্ণ নাম |
মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ
|
|
জন্ম |
১২ জুন ১৯৫৭ করাচি, সিন্ধু, পাকিস্তান |
|
ব্যাটিংয়ের ধরন |
ডান-হাতের ব্যাট |
|
বোলিংয়ের ধরন |
ডান-হাতি লেগ ব্রেক |
|
ভূমিকা |
ব্যাটসম্যান |
মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ
(উর্দূ: محمد جاوید میانداد; জন্ম: জুন ১২, ১৯৫৭), জাভেদ মিয়াঁদাদ হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত (উর্দূ: جاوید میانداد), করাচি, পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন।একজন ক্রিকেটার হিসেবে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একটি দীর্ঘ ক্যারিয়ার ছিল। তাকে ক্রিকেট ইতিহাসে একজন উচু সারির এবং পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়।
ক্রিকেটের ‘আনপ্রেডিক্টেবল’ একটা দলের নাম পাকিস্তান। কখনো নিশ্চিত জেতা ম্যাচে হেরে যাওয়া, আবার কখনো প্রায় অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে নেওয়া – দুটো কাজেই সিদ্ধহস্ত দলটি। ক্রিকেটে যুগে অনেক রথী-মহারথীর জন্ম দিয়েছে এই দেশটা; সেই বিখ্যাত মোহাম্মদ পরিবার থেকে শুরু করে হালের বাবর আজম।
কিংবদন্তি হানিফ মোহাম্মদ, বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, আকিব জাভেদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, পরবর্তীতে ইনজামাম-উল হক, শোয়েব আকতার, ইউনিস খান – এরা প্রত্যেকেই নিজেদের সময়ের সেরাদের কাতারে থাকবেন নিঃসন্দেহে; কেউ বল হাতে, কেউ ব্যাট হাতে। তবে ‘৭০-‘৮০ দশকে এদের সবার থেকে আলাদা বৈশিষ্ট্যের এক ক্রিকেটার পেয়েছিল পাকিস্তান। অনেকের মতে তাকে পাকিস্তানের ইতিহাসেরই সর্বকালের সেরা ক্রিকেটার বিবেচনা করা হয়। আজকের আলোচনা পাকিস্তানের ক্রিকেটের সেই ‘বড়ে মিয়াঁ’-খ্যাত কিংবদন্তি জাভেদ মিয়াদাঁদকে নিয়ে।
১৯৫৭ সালের ১২ জুন করাচিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার প্রচণ্ড টান ছিল। বাবা করাচি ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করার সুবাদে তার ইচ্ছাটা আরো জোরালো হয়। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার পেছনে বাবার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কেননা, বাল্যকালে পিতার থেকেই নিয়েছেন ক্রিকেটের অ-আ-ক-খ। মাত্র ১৬ বছর বয়সে করাচির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। এরপরের গল্পটা কেবলই নিজেকে ছাপিয়ে যাওয়ার। প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার এরপর পাকিস্তান দলের কোচের দায়িত্ব ও পালন করেছেন।
তিনি পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়াঁ’। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানও মনে করা হয় জাভেদ মিয়াঁদাদকে। তবে ক্যারিয়ার শুরু করেছিলেন লেগ স্পিনার হিসেবে। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবসময়ই প্রতিপক্ষের উপর কর্তৃত্ব স্থাপন করে খেলেছেন। বাইশ গজে চুল পরিমাণ ছাড় দিতেন না এই পাকিস্তানি ব্যাটিং কিংবদন্তি। তার লেখা আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন
জাভেদ মিয়াঁদাদকে নিয়ে সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেলের মূল্যায়ন,
“জাভেদ একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, যদি সে আপনার পক্ষে থাকে। আর যদি বিপক্ষ দলের হয়ে থাকে, তবে সে হবে আপনার দু’চোখের বিষ। মেধা, দক্ষতা, অধ্যবসায় দিয়ে তিনি অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সম্মান অর্জন করেছিলেন।”
পুরস্কার
- ১৯৮৬সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করেন ক্রিকেট এ উলেখ্যযোগ্য অবদান এর জন্য।
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | |
|---|---|
| জাতীয় দল |
|
|
টেস্ট অভিষেক |
৯ই অক্টোবর ১৯৭৬ বনাম নিউজিল্যান্ড |
|
শেষ টেস্ট |
১৬ই ডিসেম্বর ১৯৯৩ বনাম জিম্বাবুয়ে |
|
ওডিআই অভিষেক |
১১ই জুন ১৯৭৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
|
শেষ ওডিআই |
৮ই মার্চ ১৯৯৬ বনাম ভারত |
sourse; media..wikipedia.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0