রোহিত শর্মা এর জীবনী | Biography of Rohit Sharma
রোহিত শর্মা এর জীবনী | Biography of Rohit Sharma
|
ব্যক্তিগত তথ্য |
|
|---|---|
|
পূর্ণ নাম |
রোহিত গুরুনাথ শর্মা
|
|
জন্ম |
৩০ এপ্রিল ১৯৮৭ নাগপুর, মহারাষ্ট্র, ভারত |
|
ডাকনাম |
রোহিত শর্মা, হিটম্যান |
|
উচ্চতা |
৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) |
|
ব্যাটিংয়ের ধরন |
ডানহাতি |
|
বোলিংয়ের ধরন |
ডানহাতি অফ ব্রেক |
|
ভূমিকা |
টপ অর্ডার ব্যাটার |
|
আন্তর্জাতিক তথ্য |
|
|
জাতীয় দল |
|
|
টেস্ট অভিষেক (ক্যাপ ২৮০) |
৬ নভেম্বর ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
|
শেষ টেস্ট |
৭ জুন ২০২৩ বনাম অস্ট্রেলিয়া |
|
ওডিআই অভিষেক (ক্যাপ ১৬৮) |
২৩ জুন ২০০৭ বনাম আয়ারল্যান্ড |
|
শেষ ওডিআই |
১৯ নভেম্বর ২০২৩ বনাম অস্ট্রেলিয়া |
|
টি২০আই অভিষেক (ক্যাপ ১৭) |
১৯ সেপ্টেম্বর ২০০৭ বনাম ইংল্যান্ড |
|
শেষ টি২০আই |
১০ নভেম্বর ২০২২ বনাম ইংল্যান্ড |
|
ঘরোয়া দলের তথ্য |
|
|
বছর |
দল |
|
২০০৬/০৭ - বর্তমান |
মুম্বই |
|
২০০৮ – ২০১০ |
ডেকান চার্জার্স (জার্সি নং ৪৫) |
|
২০১১ – বর্তমান |
মুম্বই ইন্ডিয়ান্স (জার্সি নং ৪৫) |
|
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান |
|
দেখে নিন রোহিত শর্মার সংক্ষিপ্ত জীবনী
রোহিত গুরুনাথ শর্মা (জন্ম: ৩০ এপ্রিল ১৯৮৭) একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি বর্তমানে সমস্ত ফরম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলেন এবং অধিনায়কত্ব করেন। তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত।[১] তিনি তার সময়, কমনীয়তা, ছয় মারার ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতার জন্য পরিচিত। শর্মার একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে যার মধ্যে বিখ্যাতভাবে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি (৩) এবং ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি (৭) রয়েছে। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে দলটি ৫টি শিরোপা জিতেছিল।
প্রারম্ভিক জীবন
নাগপুরের তেলুগু ভাষাভাষী পরিবারের সন্তান রোহিত শর্মার পিতা গুরুনাথ শর্মা ও মাতা পুর্ণিমা শর্মা। মুম্বইয়ে প্রাথমিক শিক্ষাগ্রহণ শেষে বৃত্তি নিয়ে বরিবালী স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়ন করেন।[২] সেখানেই বিদ্যালয়ের ক্রিকেট কোচ দীনেশ ল্যাডের দৃষ্টিতে পড়েন তিনি।[৩] পরবর্তীতে ভারতের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে অন্তর্ভুক্ত হন।
খেলোয়াড়ী জীবন
২০০৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেন। চেতেশ্বর পূজারা তার সতীর্থ ছিলেন। সেসময় ইয়ন মর্গ্যান, ডিন এলগার, টম কুপার, মুশফিকুর রহিম, অ্যারন ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মইসেস হেনরিকুইস, সাকিব আল হাসান, উসমান খাওয়াজা, গ্যারি ব্যালেন্স, ক্রেগ কাইজওয়েটার, টিম সাউদি ও মঈন আলী তার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। মুম্বইকার রোহিত শর্মার পক্ষে টিম ইন্ডিয়ায় রাস্তা। তবে বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে হিটম্যান নামে খ্যাত রোহিত শর্মা, প্রথম বল থেকেই বড় শট খেলার ক্ষমতা রাখেন রোহিত এবং বোলারের অহং ভঙ্গ করার জন্য যথেষ্ঠ তিনি। ক্যাপ্টেন হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে তার নেতৃত্বে টিম ইন্ডিয়া কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছায়। ৩৬ বছর বয়সী রোহিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ক্যাপ্টেন হিসাবে ৫ আইপিএল শিরোপা জয় করেছেন। পাশাপশি, টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি ম্যাচ জিতেছেন রোহিত।
রোহিত শর্মা (Rohit Sharma) মহারাষ্ট্রের নাগপুরের বনসোদে ১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন ফার্মের কেয়ারটেকার ছিলেন। রোহিতের শৈশব ছিল খুবই কঠিন। দরিদ্রতার কেটেছে রোহিতের শৈশব। বোরিভালিতে, তার শৈশব কেটেছে তার দাদু-দিদার সাথে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি প্রচুর ন্যাক ছিল রোহিতের। তার কাকা তাকে ক্রিকেট ক্লাবে ভর্তি করিয়ে দেন। রোহিতের পারফরমেন্স দেখে তার কোচ দীনেশ লাড খেলার সুযোগ করে দেন। স্কুল ক্রিকেটে রোহিত শুধু একজন ব্যাটসম্যান হিসাবে নন স্পিনার হিসাবেই ক্যারিয়ার শুরু করেন, তবে দীনেশ লাডের দৌলতে ব্যাটসম্যান হয়ে ওঠেন রোহিত।
খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বেশি। তিনি মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। মাত্র ১৮ বছর বয়সে দেওধর ট্রফিতে খেলার সুযোগ পান রোহিত। ২০০৭ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পান রোহিত এবং তার খেলা ফাইনালের নক এখনও পর্যন্ত দর্শকদের মনিকঠোরে রয়েছে। ঋত্বিকা সাজদেহর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত। তিনি ছিলেন রোহিতের স্পোর্টস ম্যানেজার, দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে দুজনেই দুজনের প্রেমে পড়েন। তারা দুজনেই প্রায় ৬ বছর ডেট করেন এবং তারপর বিয়ে করার সিদ্ধান্ত নেন। ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে দুজনের বিয়ে হয় এবং ২০১৮ সালে ঋত্বিকার কোল জুড়ে জন্ম নেয় তাদের কন্যা সামাইরা শর্মা।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ
২০১৯ সালের এপ্রিলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত ভারত দলে তিনি সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতে উদ্বোধনী ম্যাচে তিনি ১৪৪ বলে ১২২ রান করে ম্যাচ সেরা হন এবং ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২,০০০ রান পূর্ণ করেন। ৯ই জুন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক করেন এবং কোন নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে কম ইনিংস (৩৭ ইনিংস) খেলে ২০০০ রান করেন। ৬ই জুলাই শ্রীলঙ্কার বিপক্কে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচটি শতক করেন। এছাড়া তিনি দুই বিশ্বকাপে ৬টি শতক করে বিশ্বকাপের সর্বোচ্চ শতকের দিক থেকে শচীন তেন্ডুলকরকে স্পর্শ করেন।
লিস্ট এ ক্রিকেট
যুব বিশ্বকাপের সাফল্যের কারণে ২০০৬ সালের দেওধর ট্রফিতে পার্থিব প্যাটেল এর নেতৃত্বে পশ্চিমাঞ্চলের দলে সুযোগ পান।
প্রথম শ্রেণীর ক্রিকেট
যুব বিশ্বকাপের সাফল্যের কারণে ২০০৬ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে পার্থিব প্যাটেল/ভেনুগোপাল রাও এর নেতৃত্বে ভারত 'এ' দলে সুযোগ পান।
ঘরোয়া টি২০ ক্রিকেট
২০০৭ সালে অনুষ্ঠিত আন্তঃ রাজ্য টি২০ প্রতিযোগিতায় অমল মজুমদারের নেতৃত্বে মুম্বই দলে সুযোগ পান।
২০০৭ সালে আয়ারল্যান্ড সফরে ফিউচার কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন। বেলফাস্টে অনুষ্ঠিত খেলায় তার অভিষেক ঘটলেও তিনি ব্যাটিং করেননি।[৬]
২০ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্রীড়াশৈলী উপস্থাপন করেন। ঐদিন আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ বলে অপরাজিত ৫০ রান করে দলকে বিজয়ের মুখ দেখান।অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে ৫ম উইকেট জুটিতে ৮৫ রান করে দলকে ১৫৩/৫-এ নিয়ে যান। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।[৭] এছাড়াও, চূড়ান্ত খেলায় পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে ৩০ রান করেন।
বিশ্বের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৭ নভেম্বর, ২০১৩ তারিখে কলকাতায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ওডিআই এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
ব্যক্তিগত জীবন
শর্মা তার দীর্ঘদিনের প্রেমিকা, ঋতিকা সাজদেহ-এর সাথে ১৩ ডিসেম্বর ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যাকে তিনি প্রথমবার ২০০৮ সালে সাক্ষাৎ করেছিলেন। তারা তাদের প্রথম সন্তান, এক কন্যা, সামাইরা-কে স্বাগত জানান, যার জন্ম ৩০ ডিসেম্বর ২০১৮ সালে। শর্মা সহজ মার্গ ধ্যান পদ্ধতির অনুশীলনকারী। রোহিত এবং ঋতিকা তাদের দ্বিতীয় সন্তান, এক পুত্র, আহান-কে ১৫ নভেম্বর ২০২৪ সালে স্বাগত জানান।
কীর্তিগাঁথা
একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তিনটি দ্বী শতক রানের ইনিংস গড়েন রোহিত। সর্বোপরি সীমিত ওভারের ক্রিকেটে ২৬৪ রান করে নতুন রেকর্ডের অধিকারী হন তিনি। এছাড়াও, লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ১৭৩ বল থেকে ২৬৪ রান করে দলকে পঞ্চমবারের মতো চার শতাধিক রান সংগ্রহে সহায়তা করেন। মাত্র চার রানের জন্য লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের অধিকার থেকে বঞ্চিত হন ও শেষ বলে তিনি আউট হন। ৩৩ চার ও ৯ ছক্কার সাহায্যে তিনি এ রান সংগ্রহ করেন। ৫৯ রানে ২ উইকেটের পতনের পর কোহলিকে সাথে নিয়ে ২০২ রানের জুটি গড়েন।
Rohit Sharma এর সুখ ও সাচ্ছন্দের রাশিফল
আপনি প্রায়শয় নিরাশ হন আর জীবনের কাছ থেকে একটু বেশি চান, কারণ আপনি জীবনের ছোট-ছোট জিনিস যেগুলো ঘটে সেগুলোতে ভয় পেয়ে যান, যা উচিত নয়। আপনি প্রচন্ড লাজুক আর নিজের আবেগ-অনুভূতি বোঝাতে অসুবিধা বোধ করেন। যদি প্রতিদিন অল্পসময় নিজের মস্তিষ্ককে স্বচ্ছ রেখে ধ্যানে বসেন, তো আপনি শান্তি অনুভব করবেন আর বুঝবেন যে জিনিসগুলো অতটা খারাপ নয় যতটা আপনি মনে করেন।আপনার মন পড়ার সময় অন্য স্থানে ঘুরে বেড়ানোর অভ্যাসের জন্য দীর্ঘ সময় যাবৎ পড়াশোনা করা আপনার জন্য কোনোদিনই সম্ভবপর হবে না। এই কারণে আপনার শিক্ষা জীবনে এর খারাপ প্রভাব পরবে। যদি আপনি আপনার অলস জীবনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন তবে তা আপনার শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব সৃষ্টি করবে। আপনার অপরিচিতি বিষয় গুলির ওপর প্রবল ঝোক রয়েছে। আপনার অনুভাবনী ক্ষমতার জন্য আপনি নির্বাচিত বিষয়ে বিশেষ সাফল্য অর্জন করবেন। এরই সাথে আপনার মনযোগ বৃদ্ধির ওপর নজর দেওয়া উচিত এর ফলে আপনি একাগ্রতার সাথে পড়াশোনা করতে পারবেন। আপনি কঠোর পরিশ্রম করলে এই জগতের কোনো শক্তি আপনাকে সাফল্য লাভ থেকে বঞ্চিত করতে পারবে না।
Rohit Sharma এর জীবন শৈলির রাশিফল
আপনার সহকর্মীরা আপনার সফলতায় অনুপ্রেরণা জাগাবে। তাই আপনার লক্ষ্য-পূরণে অনুপ্রেরিত হবার জন্য আপনি অন্যের ভরসায় থাকবেন।
অবসর
২০২৫ সালের ৭ মে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানান। এখন তাকে শুধু ওয়ানডেতে দেখা যাবে। এর আগে ২০২৪ সালের ২৯ জুন তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন।
sourrse : celebrity ...sportzwiki ....britannica ...wikipedia
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0