রদ্রি এর জীবনী | Biography of Rodri
রদ্রি এর জীবনী | Biography of Rodri
কেন ১১ বছর আগেই ফুটবল ছাড়তে চেয়েছিলেন রদ্রি
|
ব্যক্তিগত তথ্য |
|||
|---|---|---|---|
|
পূর্ণ নাম |
রোদ্রিগো এর্নান্দেস কাসকান্তে | ||
|
জন্ম |
২২ জুন ১৯৯৬ | ||
|
জন্ম স্থান |
মাদ্রিদ, স্পেন | ||
|
উচ্চতা |
১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় | ||
|
ক্লাবের তথ্য |
|||
|
বর্তমান দল
|
ম্যানচেস্টার সিটি |
||
|
জার্সি নম্বর |
১৬ | ||
|
যুব পর্যায় |
|||
|
২০০৬–২০০৭ |
রায়ো মাহাদাওন্দা | ||
|
২০০৭–২০১৩ |
আতলেতিকো মাদ্রিদ | ||
|
২০১৩–২০১৫ |
ভিয়ারিয়াল | ||
|
জ্যেষ্ঠ পর্যায়* |
|||
|
বছর |
দল | ম্যাচ | (গোল) |
|
২০১৫–২০১৬ |
ভিয়ারিয়াল বি | ৪১ | (১) |
|
২০১৫–২০১৮ |
ভিয়ারিয়াল | ৬৩ | (১) |
|
২০১৮–২০১৯ |
আতলেতিকো মাদ্রিদ | ৩৪ | (৩) |
|
২০১৯– |
ম্যানচেস্টার সিটি | ২৮ | (৩) |
|
জাতীয় দল‡ |
|||
|
২০১২ |
স্পেন অনূর্ধ্ব-১৬ | ২ | (০) |
|
২০১৫ |
স্পেন অনূর্ধ্ব-১৯ | ৮ | (০) |
|
২০১৭ |
স্পেন অনূর্ধ্ব-২১ | ৬ | (১) |
|
২০১৮ |
স্পেন | ১১ | (০) |
রোদ্রিগো এর্নান্দেস কাসকান্তে
(স্পেনীয় উচ্চারণ: [roˈðɾiɣo eɾˈnandeθ kasˈkante], স্পেনীয়: Rodri; জন্ম: ২২ জুন ১৯৯৬; রোদ্রি নামে সুপরিচিত) হলেন মাদ্রিদে জন্মগ্রহণকারী একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০০৬–০৭ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব রায়ো মাহাদাওন্দার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রোদ্রি ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি আতলেতিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, প্রথমে ভিয়ারিয়াল বি-এর হয়ে এবং পরবর্তীতে ভিয়ারিয়ালের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, ভিয়ারিয়ালের হয়ে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ৬৩ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীতে তিনি আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ হতে ইংরেজ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।
দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, রোদ্রি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার ১টি আতলেতিকো মাদ্রিদের হয়ে এবং ২টি ম্যানচেস্টার সিটির হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন; যেটি হচ্ছে ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।
ফুটবল অঙ্গনে রদ্রি এখন বড় মাপের খেলোয়াড়। মর্যাদাবান ব্যালন ডি'অর সম্মাননাপ্রাপ্ত ফুটবলার ও ইউরো জয়ী তারকা। যদিও গেল অক্টোবরে স্প্যানিশ তারকার অর্জিত এই পুরস্কার নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক কতদিনই মনে রাখবে ফুটবলভক্তরা? বেশিদিন না নিশ্চয়ই।
মজার বিষয় হলো- এই বিতর্কের অবসান হয়ে যেতে পারতো ১১ বছর আগেই। ২০১৩ সালে ফুটবল খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার যদি সত্যিকার অর্থেই ওই সময় খেলা ছাড়তেন, তাহলে তো ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কের অবনতি ও বিতর্ক তৈরি করে ব্যালন ডি'অর পুরস্কার নিতে আসতেন না।
কিন্তু কেন ফুটবল ছাড়তে চেয়েছিলেন রদ্রি? সম্প্রতি স্পেনের বিখ্যাত টেলিভিশন প্রোগ্রাম আয়োজক ‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে জীবন-সংগ্রামের কথা জানিয়েছেন তিনি।
রদ্রির কথাগুলো পড়ার আগে তার ফুটবল ক্যারিয়ারের ইতিবৃত্ত জানা যাক।
রদ্রির জন্ম ১৯৯৬ সালের স্পেনের রাজধানী মাদ্রিদে। এই শহরের জনপ্রিয় ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে ফুটবলের হাতেখড়ি তার। ২০০৭ সালে মাত্র ১১ ব্ছর বয়সে ক্লাবটির ইয়ুথ দলে খেলা শুরু করেন রদ্রি। ২০১৩ সাল পর্যন্ত একটানা ৬ বছর অ্যাতলেতিকোয় ছিলেন তিনি।
এরপরই রদ্রির জীবনে চ্যালেঞ্জিং সময় আসে। দিতে হয় অগ্নিপরীক্ষা। নিতে হয় কঠিন সিদ্ধান্ত। শারীরিক সক্ষমতার অভাব আছে, এমন অজুহাতে রদ্রিকে রিলিজ দিয়ে দেয় অ্যাতলেতিকো। এরপর স্প্যানিশ তারকার সামনে অন্ধকার।
এরপর নতুন ক্লাবের খোঁজে নামেন রদ্রি। এক পর্যায়ে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল ভিয়ারিয়াল থেকে প্রস্তাব পান তিনি। ক্লাবটিতে যোগ দিতে হলে পিতৃভূমি মাদ্রিদ ছাড়তে হবে তাকে। রদ্রির বয়স তখন সবেমাত্র ১৭। কৈশবকাল না পেরোতেই প্রিয় ভূমি মাদ্রিদ ও পরিবার ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই ছিল তার জন্য।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0