শাবনাজ এর জীবনী | Biography of Shabnaz

শাবনাজ-এর-জীবনী Biography of Shabnaz

May 12, 2025 - 12:34
May 13, 2025 - 19:33
 0  1
শাবনাজ  এর জীবনী | Biography of Shabnaz

শাবনাজ 

(জন্ম সাবরীনা তানিয়া) একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। নির্মম (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কর্মজীবন

১৯৯১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন নাঈম। চাঁদনী চলচ্চিত্রটি সুপারহিট হওয়ার ফলে শাবনাজ-নাঈম জুটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করে। লচ্চিত্র জগতে কয়েক বছরের ক্যারিয়ারে শাবনাজ-নাঈম জুটি একসঙ্গে প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, সাক্ষাৎ, এবং ঘরে ঘরে যুদ্ধ।

ব্যক্তিগত জীবন

চিত্রনায়িকা শাবনাজ দর্শকদের কাছে ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন।

১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজ অভিনেতা নাঈমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুইটি মেয়ে রয়েছে।

পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজ। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাজুটি। একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। দেখতে দেখতে পার হয়ে গেল এ দম্পতির ২৭ বছর

নাঈম ও শাবনাজ জুটির অভিষেক হয় ১৯৯১ সালের ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। যেটি পরিচালনা করেছিলেন এহতেশাম। সুদর্শন চেহারা ও অভিনয়ের গুণে তারা অল্প সময়েই তারকা খ্যাতি পান। এরপর শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। ক্যারিয়ারের স্বর্ণালী সময়েই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান নাঈম ও শাবনাজ। সংসার জীবনেই মনোযোগী হন এ জুটি। তাদের নামিরা ও মাহাদিয়া নামের দুটি সন্তান রয়েছে। যারা কানাডায় পড়াশোনা করেন। অন্যদিকে নাঈম-শাবনাজ বসবাস করছেন টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইলে গ্রামের বাড়িতে।

পরিণত হয়েছেন শোবিজের অন্যতম আদর্শ দম্পতিতে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) তাদের বিবাহিত জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছর শুরু। বিশেষ এই দিনটি কেকে কেটে তারা উদযাপন করবেন ঘরোয়া আয়োজনে, এমনটাই জানালেন শাবনাজ।

বিশেষ দিনটি উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে নাঈম-শাবনাজ নামের পেজে একটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। সেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ্, কত দুষ্টু-মিষ্টি-ঝগড়া আর মান-অভিমানের পালা শেষ করে তিন দশক পার করে দিলাম। আমরা আরও দুষ্টু-মিষ্টি ঝগড়া করতে চাই। জীবনের বাকি সময়গুলোতেও আমরা এভাবেই ভালোবেসে যেতে চাই।  

১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তি পায়। সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা।  

নাঈম-শাবনাজ জুটি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘দিল সোনিয়া চোখে চোখে বিষের বাঁশি ‘অনুতপ্ত’ টাকার অহংকার সাক্ষাৎ  ও  জিদ’।

দাম্পত্য জীবনের ২৭ বছর পার করলেন শাবনাজ-নাঈম

নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজ। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাজুটি। একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। দেখতে দেখতে পার হয়ে গেল এ দম্পতির ২৭ বছর

sourse : wikipedia

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0