শবনম বুবলীর জীবনী | Biography of Shobnom Bubly
শবনম বুবলীর জীবনী | Biography of Shobnom Bubly
প্রাথমিক জীবন
বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক পাস করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএ পড়ছেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা।শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা।[৪][৫] তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
পুরো নামঃ শবনম ইয়াসমিন বুবলি
ডাক নামঃ বুবলি
জন্মস্থানঃ বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি
জন্মতারিখঃ ১৯৮৮ সালে ২৮ সেপ্টেম্বর
জাতীয়তাঃ বাংলাদেশি
ধর্মঃ মুসলিম
বয়সঃ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ এম.বি.এ
শহরঃ ঢাকা, বাংলাদেশ
বিদ্যালয়ঃ জানা যায়নি
কলেজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
বাবার নামঃ জানা যায়নি
মায়ের নামঃ জানা যায়নি
বোনঃ নাজনীন মিমি, শারমিন সুইটি
১৯৮৮ সালে ২৮ সেপ্টেম্বর শবনম বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অর্থনীতি নিয়ে স্নাতক পাস করে। ব্যারিস্টার হওয়ার আকাঙ্ক্ষা অবশেষে দুই বছরের এলএলবি পড়েন,তবে কোর্সটি সম্পূর্ণ করতে পারেননি। এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ করেন।
তারা চার ভাই বোন। তার মধ্যে শবনম বুবলি তৃতীয়। তার বড় বোনের নাম নাজনীন মিমি। তিনি একজন সঙ্গীতশিল্পী। আর মেজবোন শারমিন সুইটি। তিনি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা। বড় বোনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে নিউজ উপস্থাপকের হয়ে অডিশন দিয়েছিলেন এবং ২০১৩ সালে নিউজ অ্যাঙ্কর হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর সুন্দর চেহারার বডি ল্যাঙ্গুয়েজ খুব সহজেই সবাইকে মোহিত করে। তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে নাচ এবং অভিনয় করেননি।
কর্মজীবন
বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।[৭] ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।[৮] এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শ্যুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।
ব্যক্তিগত জীবন
২০১৬ সালে বসগিরি ছবির শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন উঠে ২০২০ সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন গুঞ্জন উঠে বুবলী গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশ গিয়েছেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দু’জনেই বিষয়টি গোপন রাখেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন, যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না। সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেপরে ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন, জানান শেহজাদ খান বীর তাদের সন্তান
২০২২ সালের ৩ অক্টোবর বুবলি জানান, ২০১৮ সালের ২০ জুলাই তিনি ও শাকিব খান বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয়।
২৭ ফেব্রুয়ারি ২০২১ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বসগিরি বিজয়ী
২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ অভিনেত্রী টান টান
ফ্ল্যাট ও গাড়ির হিসাব দিলেন নায়িকা বুবলী
চিত্রনায়ক শাকিব খান দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় প্রশ্ন রেখেছিলেন, একই সঙ্গে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো শবনম বুবলী, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।
গণমাধ্যমে শাকিবের এ প্রশ্নের জবাব দিয়েছেন বুবলী। তিনি বলেছেন, দেখুন আমি অনেক বছর ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে।
আমার গাড়ির কথা উনি বলছেন, সেটা ব্যাংক লোন নিয়ে নেওয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শো-রুম থেকে নেয়া সেই শো-রুম উনি নিজেও চিনেন।
বুবলী আরও বলেন, আমার বাসার কথা উনি বলেছেন যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এ বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা।
আমি আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?
সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে।
শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এ দম্পতির বিচ্ছেদ হয়।
এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসেবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১ হাজার ৫৩৬ দিন পর।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0