জ্যাকি শ্রফ এর জীবনী | Biography Of Jackie Shroff
জ্যাকি শ্রফ এর জীবনী | Biography Of Jackie Shroff
|
২০১৭ সালে জ্যাকি শ্রফ
|
|
| জন্ম |
জয়কিষাণ কাকুভাই শ্রফ
১ ফেব্রুয়ারি ১৯৫৭ উদগির, মহারাষ্ট্র, ভারত[১]
|
|---|---|
| জাতীয়তা |
ভারতীয় |
| অন্যান্য নাম |
জ্যাকি শ্রফ |
| পেশা |
অভিনেতা |
| কর্মজীবন |
১৯৭৮–বর্তমান |
| পরিচিতির কারণ |
হিরো, ইয়ুধ, কর্ম |
| দাম্পত্য সঙ্গী |
আয়েশা দত্ত (বি. ১৯৮৭) |
| সন্তান | টাইগার শ্রফ কৃষ্ণা শ্রফ |
জয়কিষাণ কাকুভাই "জ্যাকি" শ্রফ (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি বলিউডে প্রায় চার দশক ধরে কাজ করে চলেছেন। এ পর্যন্ত হিন্দি, কোঙ্কণী, কন্নড়, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, বাংলা, মালয়ালম, তামিল ও তেলুগু ভাষায় তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রাথমিক জীবন
জ্যাকি শ্রফের জন্ম নাম জয়কিষাণ কাকুভাই শ্রফ। তার জন্ম ভারতের মহারাষ্ট্রের লাতুরে অবস্থিত উদগিরে। তার পিতা কাকুভাই হরিভাই শ্রফ গুজরাতের লোক ছিলেন আর মা রিতা হুরিন্নিসা ছিলেন কাজাখস্তানের উইঘুর জাতির অধিবাসী।[৩] তারা মুম্বইয়ের মালাবর হিলের তিন বাত্তি এলাকায় বসবাস করতেন।[১] প্রথমদিকে তিনি কিছু বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেন। পরবর্তীতে হিরো চলচ্চিত্রে অভিনয়ের সময় পরিচালক ও প্রযোজক সুভাষ ঘাই তার নাম জ্যাকি রাখেন। শ্রফ স্টার ওয়ানে প্রচারিত জাদু প্রতিযোগিতা ইন্ডিয়া'স ম্যাজিক স্টার-এর বিচারক ছিলেন। এটি ৩ জুলাই, ২০১০ থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর, ২০১০-এ শেষ হয়।
কর্ম জীবন
জ্যাকি শ্রফ ১৯৮২ সালে দেব আনন্দের[৫] ছবি স্বামী দাদাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু করেন। ১৯৮৩ সালে তিনি সুভাষ ঘাইয়ের চলচ্চিত্র হিরো মীনাক্ষী শেষাদ্রির বিপরীতে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি বেশ ভাল ব্যবসা করে। এরপরে তিনি সুভাষ ঘাইয়ের প্রায় সব চলচ্চিত্রেই যে কোন ভূমিকায় অভিনয় করেন। হিরোর পরে তার অন্দর বাহার, জানু, ইয়ুধ চলচ্চিত্রগুলি ব্যবসাসফল হয়। ১৯৮৬ সালে তিনি কর্ম চলচ্চিত্রে অভিনয় করেন যা সেই বছরের সবচেয়ে বেশি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল। তার অভিনীত চলচ্চিত্র দেহলিজ, সাচ্চে কা বোল বালা তেমন ব্যবসা করতে না পারলেও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়। নকশা, সময়: হোয়েন টাইম স্ট্রাইকস ইত্যাদি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছে জ্যাকি।
ব্যক্তিগত জীবন
১৯৮৭ সালের ৫ জুনে জ্যাকি শ্রফ তার দীর্ঘদিনের বান্ধবী আয়েশা দত্তকে তার জন্মদিনে বিয়ে করেন। আয়েশা দত্ত পরবর্তীতে একজন চলচ্চিত্র প্রযোজক হিসাবে আবির্ভূত হন। তারা দুজনে মিলে জ্যাকি শ্রফ এন্টারটেইনমেন্ট কোম্পানি নামে একটি মিডিয়া সংস্থা চালান। তারা যৌথভাবে সনি টিভির প্রায় ১০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে তারা তাদের শেয়ার বিক্রয় করে দেন। এর মাধ্যমে সনি টিভির সাথে তাদের প্রায় ১৫ বছরের সম্পৃক্ততা শেষ হয়। তাদের একজন ছেলে ও একজন মেয়ে আছে। ছেলে টাইগার শ্রফ বলিউডের অভিনেতা ও মেয়ের নাম কৃষ্ণা শ্রফ। তিনি এশিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাবের আজীবন সদস্য।
চলচ্চিত্রের তালিকা
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| সাল | চলচ্চিত্রের নাম | চরিত্র | অন্যান্য তথ্য |
|---|---|---|---|
| ১৯৮২ | স্বামী দাদা | অজানা | |
| ১৯৮৩ | হিরো | জ্যাকি দাদা/জয়কিষাণ | |
| ১৯৮৪ | আন্দার ভাহার | ইন্সপেকটর রবি | |
| যুধ্য | ইন্সপেকটর বিক্রম | ||
| ২০১৫ | ব্রাদার্স | গার্সন ফার্নান্দেজ | |
| চেহেরে | |||
| দিলওয়ালি জালিম গার্লফ্রেন্ড | মিনোচি | ||
| জজবা | স্বরাষ্ট্র মন্ত্রী মহেশ মাক্লাই | ||
| ৩:৫৬ কিলারি | মারাঠি চলচ্চিত্র | ||
| শেগাভিচা য়োগী গজানন | মারাঠি চলচ্চিত্র | ||
| মখমল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
| ২০১৬ | হাউসফুল ৩ | উর্জা নাগ্রে | |
| ডার্টি পলিটিক্স | মুখতিয়ার খান | ||
| এটিএম | মালয়ালম চলচ্চিত্র | ||
| চক এন ডাস্টার | |||
| ফ্রিকি আলি | বড় ভাই | বিশেষ উপস্থিতি | |
| লাইফ'জ গুড | রামেশ্বর | ||
| ২০১৭ | খুজলি | গিরিধারীলাল |
Jackie Shroff এর চরিত্রের রাশিফল
আপনি প্রচন্ড বাস্তবিক আর সমানভাবে সক্ষম। আপনি খুব পরিপাটি প্রকৃতির, এবং আপনি সুশৃঙ্খল আর পরিস্কার-পরিচ্ছনতা ভালবাসেন। এটাও সম্ভব যে এইসব গুনাবলী আপনার মধ্যে খুবই বিকশিত, এবং হতে পারে যে খুঁটিনাটি জিনিস দেখতে গিয়ে জীবনের কিছু বড় সুযোগ আপনি হারিয়ে ফেলেন।আপনি একজন দ্বিধাগ্রস্ত মানুষ। যদিও পৃথিবীতে নিজের রাস্তা তৈরি করার গুন আপনার আছে এবং উন্নতির শিখরে পৌছানোর ক্ষমতাও আপনার মধ্যে বর্তমান, তবে একটু বেশি উদ্যম দেখাতে
গিয়ে আপনার থেকে কম গুনের মানুষ আপনার থেকে আগে এগিয়ে যায়। তাই নিজের অলীক সীমাবদ্ধতা নিয়ে বেশি ভাববেন না। আপনি শুধু সফলতা গ্রহণ করার কথা চিন্তা করুন, দেখবেন ঠিক সফল হবেন।আপনি হিসেবী এবং বাস্তবিক। আপনি সবসময় কিছু অর্জন করতে চান। আপনার মনের মধ্যে কিছু প্রবল আকাঙ্ক্ষা সবসময় প্রজ্জলিত থাকে। এটা সময়ের সাথে আপনাকে অস্থির করে তোলে। যদিও আপনি আপনার সাফল্যে সবসময় গর্ববোধ করে থাকেন।আপনি উদার এবং সংবেদনশীল। কোনো প্রয়োজনীয়তায় বা কেউ মর্মান্তিক যন্ত্রণার মধ্যে থাকলে, এটা ভাবায় যায় না যে আপনি সাহায্যের হাত না বাড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবেন।
Jackie Shroff এর সুখ ও সাচ্ছন্দের রাশিফল
আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন এবং সহজে মানুষিক চাপ অনুভব করবেন না। আপনি জ্ঞান এবং শিক্ষার কারণে সমাজে একজন মহান বুদ্ধিজীবী হিসাবে বিখ্যাত হবেন। এমনকি যদি আপনি জীবনের অন্যান্য দিকগুলি ত্যাগ করেন তবেও আপনার জ্ঞানকে পরিত্যাগ করা উচিত নয়। এই অগ্রাধিকার আপনাকে জীবনে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি অনেক শিক্ষিত মানুষের নির্দেশিকা পাবেন যা আপনার শিক্ষাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করবে। আপনি যে জ্ঞানটি অর্জন করেছেন তা আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা উচিত, এর ফলে আপনি একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা আপনাকে শীর্ষে রাখবে এবং আপনি মহান বুদ্ধিজীবিদের
মধ্যে তালিকাভুক্ত হবেন। কখনও কখনও, আপনার স্বাধীন মনোভাবের কারণে আপনার শিক্ষা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই আপনাকে আপনার ব্যক্তিত্বের এই দিকটি নিয়ে সচেতন থাকা উচিত।যেকোনো কিছু বা যেকোনো কারো ভেতর দিয়ে দেখার ক্ষমতা আপনার আছে, তাই আপনার কাছ থেকে কিছু লোকানো খুব মুস্কিল। এই অন্তর্দৃষ্টির স্বচ্ছতা প্রতিপক্ষকে জয় করতে আর পরিতৃপ্তি অর্জন করতে সাহায্য করে। যেকোনো পরিস্থিতির উপলব্ধি আর যেকোনো সমস্যার সমাধান করার ক্ষমতা আপনার আছে, কারণ আপনি সরাসরি যথাযথ জায়গায় পৌঁছান।
Jackie Shroff এর জীবন শৈলির রাশিফল
আপনার বন্ধুরা আপনার জীবনে অনুপ্রেরণা জাগাবে। তাদের সাহায্য ও উত্সাহ আপনার দরকার। তাই আপনার লক্ষ্য-পূরণের জন্য আপনি সেই দিকেই যাবেন যেদিকে আপনার বন্ধুরা আপনার উন্নতি দেখতে পাবে।
বলিউডে তারকাখ্যাতি পেয়েও জ্যাকি সব সময় মাটিতে পা রেখে চলেন। মুম্বাইয়ের এক বস্তিতে তাঁর বড় হয়ে ওঠা। আজও তিনি নিয়ম করে যান সেই বস্তিতে। আজও কীভাবে নিজের শিকড়কে ধরে রেখেছেন, এর জবাবে এই বলিউড তারকা বলেন, ‘অনেক বড় বড় মানুষকে আমি কাছ থেকে দেখেছি। তাঁদের উচ্চতার কাছে আমি কিছুই নই। আমি চুনোপুঁটি। বিনোদ খান্না, শশী কাপুর তাঁরা যত বড় তারকা, তার চেয়েও মানুষ হিসেবে তাঁরা অনেক বড়। এঁদের থেকে শিখেছি অসাধারণ হয়েও সাধারণ কীভাবে হওয়া যায়।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বস্তিতে চারটা বেড রেখেছি। সেখানে ডাক্তারের ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হলে সেখানে ভর্তি করা হয়।’
জ্যাকির ছেলে টাইগার শ্রফও মাটিতে পা রেখে চলেন। এই শিক্ষা কি টাইগার বাবার থেকে পেয়েছেন, এর জবাবে জ্যাকি বলেন, ‘আমি আমার মায়ের থেকে জীবনের সব মূল্যবান শিক্ষা পেয়েছি। টাইগারও ওর মা আয়েশার থেকে শিক্ষা, সংস্কার, আচার শিখেছে। আসলে আমার ধারেকাছে আয়েশা সন্তানদের খুব একটা ঘেঁষতে দিত না। কারণ, আমি খুব গালিগালাজ করি। আজও মুম্বাইয়ের টাপোরি (কথ্য) ভাষায় কথা বলি। তাই আমার থেকে ছেলেমেয়েকে দূরেই রাখত আয়েশা।’
জ্যাকি-আয়েশার কৈশোরের সেই প্রেম আজও অটুট। তাঁদের সুখী দাম্পত্যের রহস্য কী, এর জবাবে মুচকি হেসে জ্যাকি বলেন, ‘আমরা একে অপরকে স্বাধীনতা দিয়েছি। নিজেদের মতো বাঁচার অধিকার দিয়েছি। একে অপরকে সম্মান করি আমরা। আর তা না হলে আমরা এত বছর সম্পর্কটা বাঁচিয়ে রাখতে পারতাম না।’
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা ছবি অন্তরমহল–এ অভিনয় করেছিলেন জ্যাকি। এরপর আর বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। এর ব্যাখ্যা দিতে গিয়ে জ্যাকি বলেন, ‘অন্তরমহল ছবির মান ছিল আলাদা। সেই উচ্চতার কোনো বাংলা ছবির প্রস্তাব পাইনি। যদি ভালো বাংলা ছবির প্রস্তাব পাই, নিশ্চয় করব।’
চিত্রনাট্য দেখে নয়, একটা সময় অর্থ উপার্জনের জন্য যেকোনো ছবিতে কাজ করতেন জ্যাকি শ্রফ। তিনি বলেন, ‘ফুটপাত থেকে উঠে এসে স্টার হয়েছি। আমার কাছে যা ছবি আসত, তা–ই লুফে নিতাম। ভাবতাম, দুটো পয়সা তো পকেটে আসবে। তখন অর্থ উপার্জনই ছিল আমার কাছে সবার আগে।’
soruse wikipedia
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0