আরিফা পারভিন মৌসুমীর সংক্ষিপ্ত জীবনী | Biography of Moushumi

আরিফা পারভিন মৌসুমীর সংক্ষিপ্ত জীবনী | Biography of Moushumi

May 11, 2025 - 18:43
May 13, 2025 - 18:22
 0  1
আরিফা পারভিন মৌসুমীর সংক্ষিপ্ত জীবনী | Biography of Moushumi

আরিফা পারভিন মৌসুমীর সংক্ষিপ্ত জীবনী

পুরো নাম: আরিফা পারভিন মৌসুমী
পরিচিত: মৌসুমী
জন্ম তারিখ: ৩ নভেম্বর ১৯৭৩
জন্মস্থান: খুলনা, বাংলাদেশ
পেশা: অভিনেত্রী, মডেল ও পরিচালক
পিতার নাম: শামীম আক্তার জাহান
মাতার নাম: নাজমুজ জামান মনি
বৈবাহিক অবস্থা: বিবাহিত

১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন তিনি।

১৯৯৩ সালে চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। সিনেমাটি ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল। সিনেমাটি মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে।

একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। তিন দশকের ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এরপর তিনি ২০০৬ সালে ‘মেহের নিগার’ পরিচালনা করেন। নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের আরো দুটি সিনেমা।

মৌসুমী গানেও বেশ পারদর্শী। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানে কণ্ঠ দেন এ অভিনেত্রী।

১৯৯৩-এ বড় পর্দায় অভিষেকের পর তার শুধু সামনে এগিয়ে যাওয়ার গল্প। নতুনদের মধ্যে নব্বই দশকের অন্যতম সেরা তারকা তিনি। মেঘলা আকাশ (২০০১), দেবদাস (২০১৩) ও তারকাঁটা (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তিনটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার নতুন পরিচয়ে নাম লেখালেন মৌসুমী। পার্লার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বসেই দেশে বিউটি পার্লার খুলেছেন এই চিত্রনায়িকা। গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি পার্লার দিয়েছেন মৌসুমী।

তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা দেখভাল করেন পার্লারটি। এ প্রসঙ্গে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই বেশ ভালো চলছে পার্লারটি। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরো কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর। প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রেই সবার নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।

অভিনয় থেকে বিদায় নিচ্ছেন মৌসুমী!

৯০ দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী মৌসুমী। তার হাসি সিনেমার পর্দায় এখনও মুগ্ধতা ছড়ায়। বর্তমানে কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন মৌসুমী। এমনকি দেশের বাইরে আবাস গড়েছেন তিনি। খুব শিগগির দেশে ফেরার ইচ্ছাও নেই তার। এমন সময় ভক্তদের জন্য এমন একটি খবর দিলেন ওমর সানী যাতে চিন্তার ভাঁজ পড়েছে দর্শক ভক্তদের

২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী।


বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেয়া জরুরি।


তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!


গণমাধ্যমকে দেয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।


এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।


২০ বছর বয়সেকেয়ামত থেকে কেয়ামতসিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ। শুরুর দিকে মৌসুমী-সালমান শাহ জুটি বেঁধে কয়েকটি সিনেমা করলেও পরে তারা দুইজনেই আলাদা কাজ শুরু করেন।


দীর্ঘ অভিনয়জীবনে মৌসুমী উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রীর সম্মানও।

 

সিনেমার তালিকা

2016 পোস্টমাস্টার 71, আমার বাবা
2015 আশিকি
2014 তারকাটা, এক কাপ চা
2013 দেবদাস
2011 দুই পুরুষ, প্রজাপোতি, কুসুম কুসুম প্রেম
2010 গোলাপী একন বিলাতে
2009 সাহেব নামের গোলাম
2008 বোধু বোরন, বাবা আমার বাবা, খায়রুন সুন্দরী, তুমি জুড়ি আমার হয়ি রে
2007 আজ গেল হলুদ, সাজঘর, মেশিনম্যান, শোত্রু শোত্রু খেলা, একজন গান ছিলো
2006 হৃদয়ের কথা
2005 মোল্লা বারির বউ
2003 বীর সৈনিক, বিগ বস, কখোনো মেঘ কখোনো বৃষ্টি
2002 ইতিহাস, মেজর সাহেব, ঢাকাইয়া মাস্তান
2001 Bipodjonok, Meghla Akash
2000 কুকখাতো খুনি, কোষ্ঠো
1999 আম্মাজান, মোগের মুল্লুক

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0