ফেরদৌস আহমেদ জীবনী | Biography of Ferdous Ahmed

ফেরদৌস আহমেদ জীবনী | Biography of Ferdous Ahmed

May 11, 2025 - 14:53
May 13, 2025 - 16:41
 0  0
ফেরদৌস আহমেদ  জীবনী | Biography of Ferdous Ahmed

ফেরদৌস আহমেদ

 (জন্ম: ৭ জুন ১৯৭৪) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও সাবেক সংসদ সদস্য। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজবুকের ভিতর আগুন, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় পৃথিবী আমারে চায় না[] পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন। মিট্টি নামে ২০০১ সালে একটি বলিউডের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।[] ১৯৯৮ সালে তিনি চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।

শিক্ষা জীবন

ফেরদৌস আদমজী ক্যান্টমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন।

কর্মপরিধি

 অভিনয় প্রযোজনা আহারে জীবন (২০২৪) সুজন মাঝি (২০২৩) মাইক (২০২৩) ১৯৭১ সেই সব দিন (২০২৩) বিউটি সার্কাস (২০২২) - মির্জা মোহাম্মদ বখতিয়ার গন্তব্য (২০২১) মেঘ কন্যা (২০১৮) কালের পুতুল (২০১৮) পবিত্র ভালোবাসা (২০১৮) - দিদার পাশা পোস্টমাস্টার ৭১ (২০১৮) পুত্র (২০১৮) লিডার (২০১৮) বায়ান্ন থেকে একাত্তর (২০১৬) বাদশা দ্য ডন (২০১৬) - জয়ন্ত ভাই মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কৃষ্ণপক্ষ (২০১৬) - আবরার স্বর্গ থেকে নরক (২০১৫) নয় ছয় (২০১৫) মনের অজান্তে (২০১৫) দুই বেয়াইয়ের কীর্তি (২০১৫) শোভনের স্বাধীনতা (২০১৫) চার অক্ষরে ভালবাসা (২০১৪) বৃহন্নলা (২০১৪) - ডাক্তার আবির এক কাপ চা (২০১৪) প্রিয়া তুমি সুখী হও (২০১৪) - মাহফুজ অন্তর্ধান (২০১৩) - ময়েজ কিছু আশা কিছু ভালোবাসা (২০১৩) হঠাৎ সেদিন (২০১২) - সঞ্জয় জিদ্দি বউ (২০১২) কুসুম কুসুম প্রেম (২০১১) গেরিলা (২০১১) - হাসান অবুঝ বউ (২০১০) গোলাপী এখন বিলাতে (২০১০) জাগো (২০১০) - শামীম কে আমি (২০০৯) ময়না মতির সংসার (২০০৯) শুভ বিবাহ (২০০৯) - রাজীব ওপারে আকাশ (২০০৯) রূপান্তর (২০০৯) - আরিফ গঙ্গাযাত্রা (২০০৯) - প্রকাশ তুমি কি সেই (২০০৯) মায়ের মত ভাবী (২০০৮) ঘরের লক্ষ্মী (২০০৮) স্বামী হারা সুন্দরী (২০০৮) - অতিথি শিল্পী এরই নাম ভালোবাসা (২০০৮) মায়ের স্বপ্ন (২০০৮) বাবা আমার বাবা (২০০৮) এ চোখে শুধু তুমি (২০০৮) বধূবরণ (২০০৮) ছোট বোন (২০০৮)

 আমার আছে জল (২০০৮) - সাব্বির স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮) স্বপ্নপূরণ (২০০৮) বিয়াইন সাব (২০০৭) - আশিক তুই যদি আমার হইতিরে (২০০৭) দুঃখিনী জোহরা (২০০৭) বৃষ্টি ভেজা আকাশ (২০০৭) বাংলার বউ (২০০৭) জমেলা সুন্দরী (২০০৭) এক বুক জ্বালা (২০০৭) আহা! (২০০৭) দজ্জাল শ্বাশুড়ী (২০০৬) পরম প্রিয় (২০০৬) বিন্দুর ছেলে (২০০৬) ওরে সাম্পানওয়ালা (২০০৬) রাক্ষুসী (২০০৬) আয়না (২০০৬) সোনার ময়না পাখি (২০০৬) না বোলনা (২০০৬) ধ্রুবতারা (২০০৬) ক্ষুদে যোদ্ধা (২০০৬) রানীকুঠির বাকী ইতিহাস (২০০৬) - রুদ্র নন্দিত নরকে (২০০৬) - খোকা জীবন সীমান্তে (২০০৫) বউ কেন বন্ধক (২০০৫) মেহের নেগার (২০০৫) - ইউসুফ গোলাপজান (২০০৫) আমার স্বপ্ন তুমি (২০০৫) বলো না ভালোবাসি (২০০৫) দুই নয়নের আলো (২০০৫) ভালবাসার যুদ্ধ (২০০৫) ঘর জামাই (২০০৫) কাল সকালে (২০০৫) যত প্রেম তত জ্বালা (২০০৪) ফুলের মত বউ (২০০৪) খায়রুন সুন্দরী (২০০৪) - ফজল দোস্ত আমার (২০০৪) ব্যাচেলর (২০০৪) - ফাহিম তুমি বড় ভাগ্যবতী (২০০৩) বউ শাশুড়ীর যুদ্ধ (২০০৩) কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩) প্রাণের মানুষ (২০০৩) খেয়া ঘাটের মাঝি (২০০৩) তুমি শুধু আমার (২০০৩) কারাগার (২০০৩) চন্দ্রকথা (২০০৩) - জহির সন্ত্রাসী বন্ধু (২০০২) বউ হব (২০০২) চুপি চুপি (২০০০) এই মন চায় যে..! (২০০০) সন্তান যখন শত্রু (১৯৯৯) পরদেশী বাবু (১৯৯৯) হঠাৎ বৃষ্টি (১৯৯৯) - অজিত চৌধুরী মধু পূর্ণিমা (১৯৯৮) - মধু বুকের ভেতর আগুন (১৯৯৭) গাঙচিল (নির্মানাধীন) জ্যাম (নির্মানাধীন) জলরং পুরষ্কার

পুরষ্কার 

 সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১ জয়ী আইকনিক ফিল্ম স্টার বাচসাস পুরস্কার ২০১৪ জয়ী শ্রেষ্ঠ অভিনেতা এক কাপ চা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৯৮ জয়ী শ্রেষ্ঠ অভিনেতা হঠাৎ বৃষ্টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ২০০৩ জয়ী শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক)

মেরিল-প্রথম আলো পুরস্কার
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল
২০০০ ২য় মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা নায়ক (চলচ্চিত্র) - মনোনীত
২০০১ ৩য় মেরিল-প্রথম আলো পুরস্কার - মনোনীত
২০০২ ৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার প্রেমের জ্বালা মনোনীত
২০০৩ ৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার সবার উপরে প্রেম মনোনীত
২০০৪ ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) চন্দ্রকথা বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) বউ শাশুড়ীর যুদ্ধ মনোনীত
২০০৫ ৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার ব্যাচেলর বিজয়ী
২০০৬ ৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার বলো না ভালোবাসি মনোনীত
২০০৭ ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার রানীকুঠির বাকী ইতিহাস মনোনীত
২০০৮ ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার জমেলা সুন্দরী মনোনীত
সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) বাংলার বউ মনোনীত
২০১১ ১৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (পুরুষ) - চলচ্চিত্র জাগো মনোনীত
২০১২ ১৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার গেরিলা মনোনীত
২০১৩ ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার হঠাৎ সেদিন মনোনীত
২০১৫ ১৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার বৃহন্নলা মনোনীত

পারিবারিক জীবন

ফেরদৌস ২০০৩ সালে ৯ ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে। নুজহাত ফেরদৌস ও নুজরান ফেরদৌস।

সমালোচনা

২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন ফেরদৌস আহমেদ। আন্দোলন চলাকালীন সময়ে ফেরদৌস আহমেদ সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ তারই নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[২৩][২৪] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0