জনি লিভার এর জীবনী | Biography Of johny Lever
জনি লিভার এর জীবনী | Biography Of johny Lever
|
২০১১ এ জনি লিভার
|
|
|
ডাকনাম |
জন প্রকাশ রাও জানুমালা |
|---|---|
| জন্ম | ১৪ আগস্ট ১৯৫৭ Kanigiri, Andhra Pradesh, India] |
|
জাতীয়তা |
Indian |
|
দম্পতি |
সুজাতা জানুমালা |
|
সন্তান |
Jamie Janumala Jesse Janumala |
|
আত্মীয় |
Jimmy Moses (ভাই) |
জনি লিভার
(জন্ম:১৪ আগস্ট ১৯৫৭) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি হিন্দি চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসাবে বেশি পরিচিত। লিভার ভারতে প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে পারফম করেন
লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য তের বার মনোনীত হন এবং দিওয়ানা মাস্তানা (১৯৯৭) ও দুলহে রাজা (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। তিনি ১৯৮৪ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং এ যাবত ১০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন
ব্যক্তিগত জীবন
জনি লিভার সুজাতাকে বিয়ে করেন। তাদের ২ সন্তান রয়েছে। ১ মেয়ে জ্যামি লিভারও একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং ১ ছেলের নাম জেসি।
লিভার একজন খ্রিষ্টান ধর্মের অনুসারী। এ সম্পর্কে তিনি বলেন:
এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আমি সর্বদা একজন ধার্মিক ব্যক্তি ছিলাম, তবে একটি ঘটনা আমার জীবনকে বদলে দেয়। আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি অসহায় হয়ে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। আমি চলচ্চিত্রে কাজ বন্ধ করে দিয়েছি এবং তাঁর জন্য প্রার্থনা করার জন্য আমার সমস্ত সময় ব্যয় করেছি। দশ দিন পরে, যখন তাকে একটি পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল, তখন ক্যান্সার অদৃশ্য হয়ে যাওয়ার কারণে চিকিৎসকরা অবাক হয়েছিলেন। এটা আমার জন্য একটি নতুন জীবনের শুরু ছিল।
সঙ্গীতশিল্পী হিসাবে
| বছর | চলচ্চিত্র | গান | টীকা |
|---|---|---|---|
| ১৯৮৯ |
চালবাজ |
"ভুত রাজা" | ৮ ডিসেম্বর ১৯৮৯ |
| ১৯৯৫ |
রাবন রাজ |
"তু চিজ বাদী হ্যায় সাখত সাখত" | ২৩ জুন ১৯৯৫ |
| ১৯৯৮ |
আচানক |
১২ জুন ১৯৯৮ | |
| ২০০১ |
Aamdani Atthani Kharcha Rupaiyaa |
"Aamdani Atthanni" | ২১ ডিসেম্বর ২০০১ |
পুরস্কার
পুরস্কার
| বছর | মনোনয়ন / কাজ | পুরস্কার | ফলাফল |
|---|---|---|---|
| ১৯৯৭ | রাজা হিন্দুস্থানী | স্টার স্ক্রীণ শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা পুরস্কার | বিজয়ী |
| ১৯৯৮ | দিওয়ানা মাস্তানা | ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা পুরস্কার | বিজয়ী |
| ১৯৯৯ | দুলহে রাজা | বিজয়ী | |
| ২০০২ | লাভকে লিয়ে কুচবি করেগা | শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার জন্য জি সিনে পুরস্কার | বিজয়ী |
শনিবার জীবনের আরও একটি দিন বেড়ে গেল জনি লিভারের। ১৪ অগাস্ট তাঁর জন্মদিন। ৬৩ বছরে পা দিলেন অভিনেতা। প্রজন্মের পর প্রজন্ম মানুষকে হাসিয়ে চলেছেন এই জনি। তাঁর মুখের হাসি সকলের মনে আনন্দ এনে দিয়েছে। দেশের অন্যতম স্ট্যান্ড আপ কমিডিয়ানের তকমা পেয়েছেন জনি।
পর্দায় যিনি সারা ক্ষণ হাসাচ্ছেন, তিনি কেন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেন? জনি জানান, বাবার জন্য কোনও কারণে অবসাদে চলে গিয়েছিলেন। তবে কারণটি অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি। জনি জানিয়েছেন, ছোট থেকে তাঁর জীবন একেবারে অন্য দিকে মোড় নিয়েছিল। এমন একটি জায়গায় তিনি থাকতেন, সেটা হল অপরাধীদের আখড়া। চোখের সামনে বহু খুন হতে দেখেছেন তিনি। অভিনেতা না হয়ে অপরাধী হয়েও যেতে পারতেন তিনি। তেমনও সম্ভাবনা নাকি ছিল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অধ্যায়ের কথা জানালেন কৌতুকাভিনেতা। মাত্র ১৩ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি। মানসিক অবসাদ গ্রাস করেছিল তাঁকে। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। জনি বলেন, ‘‘আমার মনে হয়েছিল বেঁচে থাকলে যন্ত্রণা আরও বাড়বে। তাই ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দিলে বোধহয় কষ্ট খানিকটা হলেও লাঘব হবে। রেললাইনে শুয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। কিন্তু পাড়ার লোকজন আমাকে বাঁচিয়ে নিয়েছিল।’’
কৌতুকশিল্পীরা দর্শককে প্রতিনিয়ত হাসিয়ে চলেছেন। অথচ তাঁদের ব্যক্তিগত জীবনের কাহিনি অনেক সময় ঢাকা পড়ে যায় হাসির তোড়ে। ব্যক্তিগত যন্ত্রণাও ঢাকা পড়ে যায় ঠাট্টা-মশকরার আড়ালে। এই কথাটা ভীষণ ভাবে প্রযোজ্য বলিউডের আইকনিক কমেডিয়ান জনি লিভারের ক্ষেত্রেও। ৩০০-রও বেশি ছবিতে কাজ করেছেন। অথচ তাঁর নিজের জীবনে একটা অধ্যায় অন্ধকারে ঢাকা। জীবনের প্রতি এতটা বিরক্তি এসে গিয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেন তিনি।
soruse : wikipedia anandabazar
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0