অভিনেত্রী পূর্ণিমার জীবনী | Biography of Purnima
অভিনেত্রী পূর্ণিমার জীবনী | Biography of Purnima
জীবনী
আসল নাম দিলারা হানিফ রিতা
ডাকনাম পূর্ণিমা, রিতা
পেশা মডেল, অভিনেত্রী
শারীরিক পরিসংখ্যান এবং আরও অনেক কিছু
উচ্চতা (প্রায়) সেন্টিমিটারে- ১৬৩ সেমি
মিটারে- ১.৬৩ মিটার
ফুট ইঞ্চিতে- ৫' ৪”
ওজন (প্রায়) কিলোগ্রামে- ৬৫ কেজি
পাউন্ডে- ১৪৩ পাউন্ড
চিত্রের পরিমাপ ৩৫-৩৩-৩৮
চোখের রঙ কালো
চুলের রঙ কালো
ব্যক্তিগত জীবন
জন্ম তারিখ ১১ জুলাই ১৯৮১
বয়স (২০১৭ সালের হিসাবে) ৩৬ বছর
জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ
রাশিচক্র/সূর্য রাশি কর্কট
জাতীয়তা বাংলাদেশী
জন্মস্থান ঢাকা, বাংলাদেশ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক
প্রথম চলচ্চিত্র: 'এ জীবন তোমার আমার' (১৯৯৭)
টিভি: 'ল্যাবরেটরি'
পরিবার- পিতা- মোহাম্মদ হানিফ
মা- সুফিয়া বেগম
ভাই- অজানা
বোন- রেখা, দিলরুবা হানি
ধর্ম ইসলাম
ঠিকানা ঢাকা, বাংলাদেশ
শখ রান্না, তার মেয়ের সাথে খেলা
প্রিয় জিনিস
প্রিয় খাবার মাছ, 'ডাল-রাইতা', রসুন ভাত
প্রিয় অভিনেতা শাহরুখ খান
প্রিয় অভিনেত্রী বিপাশা বসু
প্রিয় রঙ হলুদ
প্রিয় খেলাধুলা ফুটবল
ছেলে, প্রেম এবং আরও অনেক কিছু
বৈবাহিক অবস্থা বিবাহিত
অসম্পর্ক/প্রেমিক বন্ধুদের অজানা
স্বামী/পত্নী আহমেদ ফাহাদ জামাল (ব্যবসায়ী) স্বামী ও মেয়ের সাথে পূর্ণিমা
বিয়ের তারিখ ৪ নভেম্বর ২০০৭
সন্তান পুত্র- না/না
কন্যা- আরশিয়া উমাইজা
পূর্ণিমা
তিনি ১৬ বছর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন
তিনি সুপারহিট সফল সিনেমা 'মনের মাঝে তুমি'-তে তার কাজের জন্য সুপরিচিত।
প্রাথমিক জীবন
পূর্ণিমা ১৯৮১ সালের ১১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রিতা।
পূর্ণিমার কর্মজীবন:
পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয় এর সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্য এর জন্য সবার মন জয় করে নেন। মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।
২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম।
২০০৪ সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষুসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষুসীতে ও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্র চন্দরা চরিত্রে অভিনয় করেন।
২০০৬ সালে রবীন্দ্রনাথের শুভাসিনী গল্প অবলম্বনে নির্মিত সুভা চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০০৭ সালে তিনি ধোকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে পুরস্কৃত হন এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন।
২০০৮ সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানত-এ মান্নার বিপরীতে অভিনয় করেন।
২০০৯ সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়া এ বছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন।
২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জ্বলিয়া রে ছায়াছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন।
২০১১ সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বাণিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনয়ন লাভ করেন।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এ ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ও শাকিব খান।
২০১৪ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং ২০১৬ সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে।
পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে তার ছোটগল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হল আরিফ খান পরিচালিত ওই খানে যেও নাকো তুমি, শামীমা আক্তার বেবী পরিচালিত উল্টোধনুক, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনও ভালোবাসি, এসএ হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়ে ও অমানিশা।
২০১৫ সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিম ও ইরেশ যাকের। ২০১৬ সালে প্রায় সাত মাসের বিরতির পর সেজান মাহমুদের লাভ অ্যান্ড কোং নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিল মাহফুজ আহমেদ। একই বছর সঙ্গীতশিল্পী হৃদয় খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেছেন।
২০১৮ সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান “এবং পূর্ণিমা” উপস্থাপনা করছেন। এই বছর তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজিব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি এবং আবির খান পরিচালিত ম্যানিকুই টেলিভিশন নাটকের অনুবর্তী পর্বে কাজ করেন।
চলচ্চিত্র
| বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক |
|---|---|---|---|
| ১৯৯৮ | এ জীবন তোমার আমার | সিথি | জাকির হোসেন রাজু |
| ২০০১ | নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি | মাধুরী | জাকির হোসেন রাজু |
| মেঘলা আকাশ | রিমি | নারগিস আক্তার | |
| মায়ের সম্মান | শান্তা | গাজী জাহাঙ্গীর | |
| শিকারী | ইস্পাহানী-আরিফ জাহান | ||
| ২০০২ | লাল দরিয়া | আয়না | এফ আই মানিক |
| মাস্তানের উপর মাস্তান | মনতাজুর রহমান আকবর | ||
| স্বামী স্ত্রীর যুদ্ধ | এফ আই মানিক | ||
| আরমান | মনতাজুর রহমান আকবর | ||
| ২০০৩ | জামাই শ্বশুর | শিরি | শাহাদাত খান |
| মনের মাঝে তুমি | আনু/রেনু | মতিউর রহমান পানু | |
| ২০০৪ | মেঘের পরে মেঘ | সুরাইয়া | চাষী নজরুল ইসলাম |
| টক ঝাল মিষ্টি | প্রিয়া | দেবাশীষ বিশ্বাস | |
| আজকের সমাজ | নজরুল ইসলাম খান | ||
| শাস্তি | চন্দরা | চাষী নজরুল ইসলাম | |
| ২০০৫ | গাদ্দারী | সাফি-ইকবাল | |
| ডেঞ্জার সেভেন | সাফি-ইকবাল | ||
| বলো না ভালবাসি | তমা | সোহানুর রাহমান সোহান | |
| সুভা | সুভা | চাষী নজরুল ইসলাম | |
| টাকা | মৌলী | শহীদুল ইসলাম খোকন | |
| ছোট্ট একটু ভালবাসা | জি সরকার | ||
| বাধা | বৃষ্টি | শাহীন সুমন | |
| ২০০৬ | সাথী তুমি কার | এম এম সরকার | |
| রাক্ষুসী | মতিন রহমান | ||
| দাফন | জাহাঙ্গীর আলম | ||
| হৃদয়ের কথা | অধরা | এস এ হক অলিক | |
| ২০০৭ | তুমি কত সুন্দর | ভাবনা | আবিদ হাসান বাদল |
| ধোকা | শাহীন সুমন | ||
| ধনী গরীবের প্রেম | আবিদ হাসান বাদল | ||
| ক্ষমতার গরম | পি এ কাজল | ||
| মনের সাথে যুদ্ধ | |||
| মা আমার স্বর্গ | জাকির হোসেন রাজু | ||
| উল্টা পাল্টা ৬৯ | পূর্ণা | মালেক আফসারী | |
| জীবনের চেয়ে দামী | সাথী | মুস্তাফিজুর রহমান বাবু | |
| ২০০৮ | বিয়ের প্রস্তাব | এফ আই মানিক | |
| তোমাকেই খুঁজছি | মতিন রহমান | ||
| আকাশ ছোঁয়া ভালোবাসা | ছোঁয়া | এস এ হক অলিক | |
| পিতা মাতার আমানত | এফ আই মানিক | ||
| ২০০৯ | কে আমি | নীলিমা | ওয়াকিল আহমেদ |
| শ্রমিক নেতা | কাজী হায়াৎ | ||
| ভুল সবই ভুল | মঈন বিশ্বাস | ||
| শুভ বিবাহ | দেবাশীষ বিশ্বাস | ||
| সবাইতো ভালোবাসা চায় | দেলোয়ার জাহান ঝন্টু | ||
| ভালোবাসার লাল গোলাপ | মোহাম্মদ হোসেন জেমী | ||
| চিরদিন আমি তোমার | শানু | এফ আই মানিক | |
| ২০১০ | জমিদার | শাহীন সুমন | |
| আমার স্বপ্ন | কাজী হায়াৎ | ||
| মা আমার জান | আহমেদ নাসির | ||
| মায়ের চোখ | মনতাজুর রহমান আকবর | ||
| আমার মা আমার অহংকার | রাজু চৌধুরী | ||
| আমার স্বপ্ন আমার সংসার | এফ আই মানিক | ||
| পরাণ যায় জ্বলিয়া রে | সোহানুর রহমান সোহান | ||
| ওরা আমাকে ভাল হতে দিল না | সেতু | কাজী হায়াৎ | |
| ২০১১ | মায়ের জন্য পাগল | আহমেদ নাসির | |
| গরিবের মন অনেক বড় | মোহাম্মদ আসলাম | ||
| মাটির ঠিকানা | শাহ আলম কিরণ | ||
| বন্ধু তুমি আমার | নজরুল ইসলাম | ||
| অস্ত্র ছাড়ো কলম ধর | রাজু চৌধুরী | ||
| ২০১২ | আই লাভ ইউ | মুশফিকুর রহমান গুলজার | |
| রাজা সূর্য খাঁ | চাঁদ সুলতানা | গাজী মাহবুব | |
| ২০১৩ | জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার | লিলি | শাহীন সুমন |
| ছায়া-ছবি | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ | ||
| লোভে পাপ পাপে মৃত্যু | সোহানুর রহমান সোহান | ||
| টু বি কন্টিনিউড... | ইফতেখার আহমেদ ফাহমি | ||
| ২০২১ | চিরঞ্জীব মুজিব | শেখ ফজিলাতুন্নেছা মুজিব | নজরুল ইসলাম |
| টিবিএ | বন্ধ দরজা | শাহরিয়ার নাজিম জয় | |
| জ্যাম | নঈম ইমতিয়াজ নেয়ামুল | ||
| গাঙচিল | নঈম ইমতিয়াজ নেয়ামুল |
ব্যক্তিগত জীবন
২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে ১ম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সাথে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ মে। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন।তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর ২০২২ সালের ২৭ মে তিনি আশফাকুর রহমান রবিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
চলচ্চিত্রের তালিকা
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৮ এ জীবন তোমার আমার সিথি জাকির হোসেন রাজু অভিনীত প্রথম চলচ্চিত্র
২০০১ নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মাধুরী জাকির হোসেন রাজু
মেঘলা আকাশ রিমি নারগিস আক্তার
মায়ের সম্মান শান্তা গাজী জাহাঙ্গীর
শিকারী ইস্পাহানী-আরিফ জাহান মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
২০০২ লাল দরিয়া আয়না এফ আই মানিক
মাস্তানের উপর মাস্তান মনতাজুর রহমান আকবর
স্বামী স্ত্রীর যুদ্ধ এফ আই মানিক মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
আরমান মনতাজুর রহমান আকবরস্বামী স্ত্রীর যুদ্ধ এফ আই মানিক মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
আরমান মনতাজুর রহমান আকবর
২০০৩ জামাই শ্বশুর শিরি শাহাদাত খান
মনের মাঝে তুমি আনু/রেনু মতিউর রহমান পানু
২০০৪ মেঘের পরে মেঘ সুরাইয়া চাষী নজরুল ইসলাম মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
টক ঝাল মিষ্টি প্রিয়া দেবাশীষ বিশ্বাস
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0